রিজানের সেঞ্চুরি, সামিউনের ঘূর্ণিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিলো যুবারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫

রিজানের সেঞ্চুরি, সামিউনের ঘূর্ণিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিলো যুবারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ |
লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে দারুণ এক দিনে জয় দিয়ে যুব ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। প্রথম ম্যাচে ব্যাট হাতে রিজান হোসেনের ঝলমলে সেঞ্চুরি আর বল হাতে সামিউন বাসিরের ধ্বংসাত্মক স্পিনে ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়েছে আজিজুল হাকিমের শিষ্যরা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা সুবিধাজনক হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। দলীয় ৬৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও পরিস্থিতি সামাল দেন চারে নামা রিজান হোসেন। দারুণ ধৈর্য আর শট নির্বাচন দিয়ে খেলেন ১০১ বলে ১০০ রানের ইনিংস, যেখানে ছিল ৯টি চার আর ১টি ছক্কা। তার সঙ্গে চতুর্থ উইকেটে ১৪৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন কালাম সিদ্দিকী।

তিনি খেলেন ৮৪ বলে ৬৮ রানের ইনিংস। ওপেনার জাওয়াদ আবরারের ৪০ রানের সহায়তায় নির্ধারিত ৫০ ওভারের আগেই ২৯২ রানে থামে বাংলাদেশ। ইংল্যান্ডের হয়ে মিন্টো নেন পাঁচ উইকেট। জবাবে ইংল্যান্ডের ইনিংসের শুরুটা ছিল ঝড়ো। ওপেনার আইসাক মোহাম্মদ ৫৩ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেটিতে ছিল ৭টি ছক্কা। তবে রিজানের বলে তার বিদায়ের পরই ভেঙে পড়ে ইংলিশ ব্যাটিং লাইন। এরপর মঞ্চে আসেন বাঁহাতি স্পিনার সামিউন বাসির। মাত্র ৪.২ ওভারে মাত্র ৯ রান খরচ করে তুলে নেন চারটি উইকেট। তার ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৩২.২ ওভারে ২০৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দল। সিরিজে এগিয়ে থেকে আগামী ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে

মাঠে নামবে বাংলাদেশ। বাকি ম্যাচগুলো হবে ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ অনূর্ধ্ব–১৯: ৪৯.২ ওভারে ২৯২ (রিজান ১০০, কালাম ৬৮, জাওয়াদ ৪০; মিন্টো ৫/৬৮) ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯: ৩২.২ ওভারে ২০৫ (আইসাক ৭৫; সামিউন ৪/৯) ফল: বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ৮৭ রানে জয়ী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন