রাষ্ট্রবিরোধী চক্রান্তের বিরুদ্ধে আসাদগেট থেকে ধানমণ্ডি ৩২ আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মে, ২০২৫

রাষ্ট্রবিরোধী চক্রান্তের বিরুদ্ধে আসাদগেট থেকে ধানমণ্ডি ৩২ আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৫ |
রাষ্ট্রবিরোধী চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। দলটির নেতাকর্মীর মিরপুর রোডের আসাদ গেট থেকে মিছিল শুরু করে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে মিছিল শেষ করে। আজ ১৮ই মে, রোববার বিকাল ৩ টার সময় আসাদ গেট থেকে শতাধিক নেতাকর্মী এ মিছিল করে। এসময় মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ইউনূসের গদিতে’, ‘ওয়াশিংটনের ইউনূস, ওয়াশিংটনে ফিরে যা’, ‘দেশবিরোধী যড়যন্ত্র রুখে দিবে জনতা’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ কর্মী খলিলুর রহমান বলেন, কোন অবস্থাতেই ইউনূসের দেশবিক্রির যড়যন্ত্র মেনে নেওয়া হবে না। ইউনূস যড়যন্ত্র করতে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে।

আওয়ামী লীগের কর্মীরা বেঁচে থাকতে এই দেশ কেউ বিক্রি করতে পারবে না। এদিকে আওয়ামী লীগের কর্মীরা মিছিল নিয়ে পার্টি অফিসের সামনে এসে সমবেত হয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে এসব ছবি, মিছিলের ভিডিও দাবানলের মত ছড়িয়ে পড়েছে। যা নেতাকর্মীদের উজ্জীবিত করেছে বলে প্রতীয়মান হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য