ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল
ট্রাম্পের গঠিত রিলিজিয়াস ফ্রিডম কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্যর পদত্যাগ
জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন
মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে আগামী এক সপ্তাহ “খুব কঠোর” হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সময় জ্বালানি বাজারে অস্থিরতা কমাতে নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ান তেল কেনার ক্ষেত্রে ৩০ দিনের আংশিক ছাড়ও দিয়েছে ওয়াশিংটন।

ইরান যুদ্ধ শুরুর পর থেকে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে। যুদ্ধের সম্ভাব্য সময়সীমা নিয়ে ট্রাম্পের বিভিন্ন মন্তব্যের পর বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ইরান ইতোমধ্যে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ
হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে হামলা চালিয়েছে। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে ওই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে অ্যামেরিকান বাহিনী নিরাপত্তা দেবে। তিনি বলেন, “প্রয়োজনে আমরা জাহাজগুলোকে এসকর্ট করব।” ইউরোপীয় লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি প্রায় ৯৯ দশমিক ৫০ ডলারে দাঁড়ালেও যুদ্ধ শুরুর পর থেকে তা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। এতে ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারেও চাপ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার প্রায় দুই সপ্তাহের সংঘাতে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই ইরানে হলেও লেবানন এবং উপসাগরীয় অঞ্চলেও হতাহতের সংখ্যা বাড়ছে। ইরান ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাল্টা হামলায় ইসরায়েলি বাহিনী তেহরানসহ ইরানের বিভিন্ন
এলাকায় হামলা চালিয়েছে এবং লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর অবস্থানেও আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিম ও মধ্য ইরানে ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র উৎপাদন স্থাপনা। জ্বালানি বাজারে প্রভাব যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তেলের দাম এক পর্যায়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছায়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সতর্ক করে বলেছে, চলমান সংঘাত ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ সংকটের ঝুঁকি তৈরি করতে পারে। জ্বালানির দাম বাড়ার প্রভাব ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে দেখা যাচ্ছে। অ্যামেরিকায় ডিজেলের খুচরা মূল্য প্রতি গ্যালন প্রায় ৪ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে, যা
২০২২ সালের পর সর্বোচ্চ। ইরানের হুমকি এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতরা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের ভূখণ্ডে অ্যামেরিকান সামরিক ঘাঁটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু নতুন ইরানি নেতৃত্বকে লক্ষ্য করে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে তা বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।