রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫

রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫ |
রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) ভোর রাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। খবার রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি উপকূলের কাছে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। রাশিয়ার কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম মেসেজিং অ্যাপের পোস্ট করা একটি ভিডিওতে জানিয়েছে, আজকের ভূমিকম্প

ভয়াবহ এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তিনি আরও বলেন, প্রাথমিক তথ্য অনুসারে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও, একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে। সখালিনের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো টেলিগ্রামে বলেন, ভূমিকম্পের পরে সুনামির হুমকির কারণে উপদ্বীপের দক্ষিণে ছোট ছোট শহরের বাসিন্দারে নিরাপদে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা দেশটিতে সুনামি পরামর্শ জারি করে বলেছে, এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স এজেন্সি এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে বিধ্বংসী সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে। এর আগে, গত গত ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছিল, রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয়

উপকূলে ৩২ মিনিটের মধ্যে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল