রাশিয়াকে বাধ্য করার ক্ষমতা কী যুক্তরাষ্ট্রের আছে? – ইউ এস বাংলা নিউজ




রাশিয়াকে বাধ্য করার ক্ষমতা কী যুক্তরাষ্ট্রের আছে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৫ |
রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে কূটনৈতিক বাগাড়ম্বর হিসেবে আখ্যায়িত করেছেন পোল্যান্ডের সামরিক কর্মকর্তা বোগুসল প্যাটস্ক। পোলিশ সেনাবাহিনীর এই জেনারেল বলেছেন, মস্কোর বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ফলে তেমন কোনো পরিবর্তনই হবে না। সম্প্রতি ট্রাম্প এই বলে ঘোষণা দেন যে, মস্কো যদি ইউক্রেনের যুদ্ধ বন্ধ না করে, তাহলে তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপ করবেন। ইউরোপীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, প্যাটস্ক ট্রাম্পের এই হুমকির কথা উল্লেখ করে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছাড় দিতে বাধ্য করার ক্ষমতা ওয়াশিংটনের নেই। পোল্যান্ডের এই জেনারেল উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো)-তে ইউক্রেনের সদস্যপদ অর্জনের জন্য পশ্চিমাদের অব্যাহত প্রচেষ্টাকে মস্কো এবং

কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি অর্জনের পথে অন্যতম বাধা বলেও অভিহিত করেছেন। অন্যদিকে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ রোববার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের প্রথম সপ্তাহে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তবে রাশিয়া এতে বোকা বনবে না। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব চাইলে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এক নিমেষেই বন্ধ করতে পারে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। দেশটির এক সিদ্ধান্তেই নাকি ‘সঙ্গে সঙ্গে’ যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি এতদিন কেন সেটা ঘটল না, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন তিনি। পূর্ব ইউরোপের যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবের কী করা উচিত, সেটাও বলে দিয়েছেন ট্রাম্প।

গত ২৫ জানুয়ারি এক ভাষণে ট্রাম্প বলেছেন, সৌদি আরব ও তেল রপ্তানিকারী অন্য দেশগুলোর উচিত অবিলম্বে তেলের দাম কমিয়ে দেওয়া। তা হলেই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে। সূত্র: তাস ও বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং