ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল
নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে
মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায়
নিজের জেন্ডার তথ্য গোপন, ছাত্রদল নেতা বহিষ্কার
কুষ্টিয়া যুবলীগের কমিটি বিলুপ্ত, নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
এনসিপি নেতা তাহসিন: চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা
সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ
রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিতিতে বাজেট বাস্তবায়ন সম্পূর্ণ অনিশ্চিত : মঈন খান
রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিতিতে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্পূর্ণ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
সোমবার (০২ জুন) অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
ড. মঈন খান বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট নিয়ে বলতে গেলে একটি বাক্যে বলতে হয়, এটি একটি অর্থহীন বাজেট।
তিনি বলেন, বাজেটের আকার সরকার কমিয়ে আনতে বাধ্য হয়েছে। কেননা এই অন্তর্বর্তীকালীন সরকারের রাজস্ব সংগ্রহের আসলে কোনো নৈতিক শক্তি নেই। আরও মজার বিষয় হলো, বাজেটের আকার সরকার ‘নমিনালী’ কমিয়ে আনলেও রাজস্ব বাজেট কিন্তু বৃদ্ধি পেয়েছে, যা সরকারের আর্থিক ব্যবস্থাপনার একটি দুর্বলতা প্রকাশ করে। কাজেই এটা
স্পষ্ট যে, এ বাজেটে সরকার গুণগত কোনো পরিবর্তন আনতে পারেনি। দেশের নিম্ন আয়ের মানুষ তথা দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার এ বাজেটে কোনো রকম উল্লেখযোগ্য দিক-নির্দেশনা দিতে সক্ষম হয়নি বলেও মন্তব্য করেন মঈন খান।
স্পষ্ট যে, এ বাজেটে সরকার গুণগত কোনো পরিবর্তন আনতে পারেনি। দেশের নিম্ন আয়ের মানুষ তথা দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার এ বাজেটে কোনো রকম উল্লেখযোগ্য দিক-নির্দেশনা দিতে সক্ষম হয়নি বলেও মন্তব্য করেন মঈন খান।



