রাজনৈতিক ও ধর্মভিত্তিক সহিংসতার ঘটনায় উদ্বেগঃ বাংলাদেশে গুরুতর মানবিক সংকটের শঙ্কা মার্কিন থিংকট্যাংক সিএফআর-এর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫

রাজনৈতিক ও ধর্মভিত্তিক সহিংসতার ঘটনায় উদ্বেগঃ বাংলাদেশে গুরুতর মানবিক সংকটের শঙ্কা মার্কিন থিংকট্যাংক সিএফআর-এর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের থিংকট্যাংক কাউন্সিল অন ফরেইন রিলেশনসের (সিএফআর) তাদের বিশ্লেষণী প্রতিবেদনে বলেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে রাজনৈতিক ও ধর্মভিত্তিক সহিংসতা বেড়েছে। দেশে চলমান রাজনৈতিক ও ধর্মভিত্তিক সহিংসতার ঘটনাকে বড় কারণ হিসেবে দেখিয়েছে সংস্থাটি। তারা সাম্প্রতিক বিশ্লেষণী প্রতিবেদন বলছে, ২০২৬ সালে বাংলাদেশে সংঘাতের ঘটনা ঘটবে। তবে এই শঙ্কা ‘মাঝারি’। যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গবেষণা করে সিএফআর এই প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশে ভয়াবহ সংঘাতের শঙ্কার বিবরণে বলা হয়েছে, ‘এই সংঘাতের কারণে বাংলাদেশে গুরুতর বা বৃহৎ মানবিক সংকট তৈরি হতে পারে।’ সংঘাতের শঙ্কার পেছনে কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংঘাত। ক্রমেই দুর্বল হতে থাকা

দেশের শাসনব্যবস্থা এবং জাতীয় নির্বাচন বিলম্বিত করার কারণে বাংলাদেশে অস্থিরতা আরো জটিল আকার ধারণ করতে পারে বলে জানানো হয় ওই প্রতিবেদনে। সম্প্রতি ‘প্রিভেন্টিভ প্রায়োরিটিজ সার্ভে ২০২৬’ প্রকাশ করেছে সংস্থাটি, যেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ হিসেবে বিশ্বজুড়ে সম্ভাব্য সব সংঘাতকে দুটি বিবেচনার ভিত্তিতে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। বিবেচনার ভিত্তি দুটি হলো এক. যুক্তরাষ্ট্রের স্বার্থের ওপর এই সম্ভাব্য সংঘাতের প্রভাব, ও দুই. সংঘাতের সম্ভাবনা। শ্রেণি বা ক্যাটাগরি তিনটি হলো টায়ার ওয়ান, টায়ার টু ও টায়ার থ্রি। প্রতিবেদনে বাংলাদেশে সংঘাতের শঙ্কাকে তারা ‘টায়ার থ্রি’ ক্যাটাগরিতে ফেলেছে। প্রতিবেদনে যে ‘রিস্ক অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স’ ব্যবহার করেছে সিএফআর, সেখানে দেখা যাচ্ছে, ‘যুক্তরাষ্ট্রের স্বার্থে প্রভাব মাঝারি কিন্তু সম্ভাবনা কম’, ‘যুক্তরাষ্ট্রের স্বার্থে

প্রভাব কম কিন্তু সম্ভাবনা মাঝারি’ ও ‘যুক্তরাষ্ট্রের স্বার্থে প্রভাব কম, সম্ভাবনাও কম’ এই তিন ধরনের সংঘাতকেই টায়ার থ্রিতে রাখা হয়েছে। বাংলাদেশে সংঘাতের শঙ্কার ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্বার্থে এই সংঘাতের প্রভাব কম, কিন্তু সম্ভাবনা মাঝারি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব! তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে