রাঙ্গুনিয়ায় সংখ্যালঘুদের বসতঘরে বাইরে থেকে দরজা আটকে আগুন: ঘটনাস্থল থেকে ব্যানার উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫

রাঙ্গুনিয়ায় সংখ্যালঘুদের বসতঘরে বাইরে থেকে দরজা আটকে আগুন: ঘটনাস্থল থেকে ব্যানার উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ |
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গভীর রাতে সনাতন ধর্মাবলম্বী পরিবারের বসতঘরের দরজা বাইরে থেকে আটকে পেট্রোল বা অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে, তবে স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ঘুমন্ত বাসিন্দারা। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের টাঙানো একটি রহস্যজনক ব্যানারও উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দিবাগত রাত আনুমানিক ৩:০০টার দিকে রাঙ্গুনিয়া থানাধীন দক্ষিণ রাজানগর ইউনিয়নের পশ্চিম নিশ্চিন্তাপুর (ঘাগড়াকুল) এলাকার পশ্চিম পালপাড়ার বোয়ার বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত পালপাড়ার কয়েকটি বসতবাড়িতে অকটেন বা কেরোসিন জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগানোর আগে দুর্বৃত্তরা প্রতিটি ঘরের দরজা বাইরে

থেকে শিকল বা রশি দিয়ে আটকে দেয়, যাতে কেউ ঘর থেকে বের হতে না পারে। আগুনের লেলিহান শিখা দেখে এবং ধোঁয়ার গন্ধে স্থানীয়রা চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় গ্রামবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় কয়েকটি ঘর রক্ষা পেলেও একটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অন্য কয়েকটি ঘরে আগুন ধরাতে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে দুর্বৃত্তরা একটি ব্যানার টাঙিয়ে রেখে যায়। ব্যানারে বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীসহ স্থানীয় বেশ কয়েকজনের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের ধারণা, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে বা কাউকে ফাঁসাতে এই ব্যানারটি ব্যবহার করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, এটি

কোনো সাধারণ দুর্ঘটনা নয় বরং সংখ্যালঘুদের টার্গেট করে পরিকল্পিত নাশকতা। ঘটনার আগের দিন সন্ধ্যা ৭টার দিকে গ্রামে কয়েকজন চোর হানা দিলে গ্রামবাসী তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। এরপর রাত ১২টার দিকেও এলাকায় অপরিচিত কিছু মানুষের সন্দেহজনক আনাগোনা লক্ষ্য করা গিয়েছিল। এরপরই রাত ৩টায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের ঘরের দরজা বাইরে থেকে আটকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” এ ঘটনায় ওই এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!