রাখাল-কৃষক সংঘর্ষে ৫৬ জনের প্রাণহানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫

রাখাল-কৃষক সংঘর্ষে ৫৬ জনের প্রাণহানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ |
নাইজেরিয়ার মধ্যাঞ্চলের বেনু রাজ্যে চলতি সপ্তাহে সন্দেহভাজন যাযাবর রাখালদের (পশুপালক) চালানো দুটি হামলায় অন্তত ৫৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার বেনু রাজ্যপালের দপ্তর নিহতের সংখ্যা ১৭ থেকে বড় ধরনের সংশোধন করে এই নতুন সংখ্যা প্রকাশ করে। একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন, এখনো উদ্ধার অভিযান চলছে। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। বর্ধিত সংঘর্ষ ও সহিংসতা এর আগে শুক্রবার রাজ্য পুলিশের মুখপাত্র আনে সেউইসে ক্যাথেরিন এক বিবৃতিতে জানান, ‘রাতারাতি বেনু রাজ্যের একটি অঞ্চলে বিপুল সংখ্যক সন্দেহভাজন মিলিশিয়া হামলা চালায়’। ঘটনাটি পশুপালক (রাখাল) ও স্থানীয় কৃষকদের মধ্যে সহিংসতা পুনরায় শুরু হওয়ার প্রেক্ষিতে ঘটে। এ ধরনের সহিংসতা গত কয়েক বছরে শত শত মানুষের প্রাণ

নিয়েছে। পুলিশ জানায়, হামলাকারীদের প্রতিরোধ করতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলে তারা আকস্মিকভাবে কৃষকদের ওপর গুলি চালা। এতে বেনুর উকুম এলাকায় পাঁচ কৃষক নিহত হন। প্রথম ঘটনাস্থলের প্রায় ৭০ কিলোমিটার দূরের লোগো এলাকায় দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে। পুলিশের মুখপাত্র বলেন, ‘দুঃখজনকভাবে কাছাকাছি এক অঞ্চলে একই সময়ে আরেকটি হামলা হয়, পুলিশ সেখানে পৌঁছানোর আগেই ১২ জন নিহত হন’। এ ঘটনার মাত্র দুই দিন আগেই বেনুর ওটুকপো এলাকায় ১১ জনকে হত্যা করা হয় এবং এক সপ্তাহের মধ্যেই পার্শ্ববর্তী প্লাটো রাজ্যে সশস্ত্র হামলায় ৫০ জনেরও বেশি নিহত হয়। সহিংসতার প্রেক্ষাপট গবেষণা সংস্থা এসবিএম ইন্টেলিজেন্স-এর তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে এই যাযাবর পশুপালক ও কৃষক সম্প্রদায়ের সংঘর্ষে ৫০০ জনেরও

বেশি প্রাণহানি ঘটেছে এবং ২২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মূলত মুসলিম ফুলানি পশুপালক ও খ্রিস্টান বেরম ও ইরিগও জাতিগোষ্ঠীর কৃষকদের মধ্যে এই সংঘর্ষ সংঘটিত হয়। তবে বিশ্লেষকদের মতে, এটি কেবল ধর্মীয় সহিংসতা নয়। জলবায়ু পরিবর্তন ও চারণভূমির অভাব এই সংঘাতকে আরও তীব্র করে তুলছে। এ সহিংসতা নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের কৃষি উৎপাদনে বড় ধরনের ব্যাঘাত ঘটিয়েছে। যা দেশটির খাদ্য সরবরাহে ব্যাপক প্রভাব ফেলছে। সূত্র: আল-জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা