রমজানের চাঁদ দেখলে যে দোয়া পড়তেন নবিজি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৫

রমজানের চাঁদ দেখলে যে দোয়া পড়তেন নবিজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ |
দেখতে দেখতে একটি হিজরি সন ঘুরে আমাদের দরজায় এসে কড়া নাড়ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। সিয়াম সাধনার এ মাস মুমিনদের জন্য ফজিলতপূর্ণ একটি মাস। এ মাসে আল্লাহ তায়ালা প্রত্যেক নেক কাজের এত বেশি প্রতিদান দেন যা অন্য কোনো মাসে দেন না। এ মাসে আল্লাহ তায়ালা মুমিনদের জন্য একমাস রোজা রাখা ফরজ করে দিয়েছেন। চাঁদ দেখার মাধ্যমে আরবি মাস শুরু হয়ে থাকে। রাসুলুল্লাহ (সা.) শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় রমজানের চাঁদের অনুসন্ধান করতেন। এমনকি সাহাবিদের চাঁদ দেখতে বলতেন। রমজানের নতুন চাঁদ দেখলে প্রিয় নবী (সা.) কল্যাণ ও বরকতের দোয়া করতেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা

ছাড়ো, ইফতার করো বা ঈদ করো।’ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরবি যে কোনো মাসের নতুন চাঁদ দেখে এ দোয়াটি পড়তেন। তালহা ইবনে উবায়দুল্লাহ (রা.) বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখে বলতেন, اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহূ আলায়না বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি রাব্বী ওয়া রাব্বুকাল্লাহু অর্থ: হে আল্লাহ, এ নতুন চাঁদ নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো। (হে চাঁদ!) আমার রব ও তোমার রব এক আল্লাহ। (তিরমিজি ৩৪৫১) সুনানে দারেমিতে ইবনে ওমর (রা.) থেকে দোয়াটি এভাবেও বর্ণিত হয়েছে, اللَّهُ أَكْبَرُ اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ

وَالتَّوْفِيقِ لِمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ উচ্চারণ: আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান; ওয়াস সালামাতি ওয়াল ইসলাম; ওয়াত তাওফীকি লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারযা। রাব্বানা ওয়া রব্বুকাল্লাহ। অর্থ: আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের করার তাওফিক দাও। (হে চাঁদ) আমাদের ও তোমার রব এক আল্লাহ। (সুনানে দারেমি: ১৭২৪) এ ছাড়াও রমজানের চাঁদ দেখার খবর শুনে দোয়া করা হয়। উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লিমনি লিরমাদান, ওয়া সাল্লিম রামাদানা লি, ওয়া তাসলিমাহু মিন্নি মুতাক্বাব্বিলা। (তাবারানি) অর্থ: হে আল্লাহ! আমাকে শান্তিময় রমজান

দান করুন। রমজানকে আমার জন্য শান্তিময় করুন। রমজানের শান্তিও আমার জন্য কবুল করুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ষড়যন্ত্র সিন্ডিকেটে সার সংকট বিশ্ববাজারের চেয়ে বেশি দামে এলএনজি ক্রয় সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো কেরানীগঞ্জে গৃহবধূকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতা বিরুদ্ধে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যার্থ ট্রাম্পের বিশেষ দূত উইটকফঃ রাজধানীতে হমলা বন্ধে সম্মতি; চূড়ান্ত সমাধান এখনো অধরা সকালে কাজে এসে দেখলেন চাকরি নেইঃ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ‘গণছাঁটাই’ হলেন ৬১৩ শ্রমিক অক্টোবরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ ভেনিসে বাঁধন-কে হেনস্তাকারী ইতালিপ্রবাসী মনিরুলের বাড়িতে মব নিয়ে হাজির মবহোতা আয়াস, তথ্যদাতা আলজাজিরা সাংবাদিক জুলকারনাইন সায়ের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরে রহস্যময় কর্মকান্ড থামছেই না; এবার পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার