যে কারণে ইংল্যান্ডে টানা ২ বছর সবচেয়ে প্রিয় নাম ‘মোহাম্মদ’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫

যে কারণে ইংল্যান্ডে টানা ২ বছর সবচেয়ে প্রিয় নাম ‘মোহাম্মদ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫ |
আরবি নাম ‘মোহাম্মদ’র অর্থ হলো- প্রশংসিত। ইংরেজিতে ‘মোহাম্মদ’ নামের বানান পরিবর্তিত হয়ে অন্তত ৩০ ভাবে লেখা হয়। তবুও ইংল্যান্ডে জনপ্রিয়তার শির্ষে এই নামটি। ২০২৪ সালে ইংল্যান্ড ও ওয়েলসে জন্মগ্রহণকারী ছেলেদের সবচেয়ে বেশি যে নামটি রাখা হয়েছে, তা হলো- ‘মোহাম্মদ’। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে এ তথ্য জানা যায়। ২০২৩ সালেও ‘মোহাম্মদ’ নামটি দেশ দু’টিতে জনপ্রিয়তায় শীর্ষে ছিল। ২০১৬ সালে সর্বপ্রথম ইংল্যান্ডে জনপ্রিয়তার দিক দিয়ে নামটি শীর্ষ ১০-এ জায়গা করে নেয়। এরপর থেকে নামটির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে ‘মোহাম্মদ’ সেখানকার দ্বিতীয় ও ২০২১ সালে জনপ্রিয়তায় পঞ্চম স্থানে ছিল। ইংল্যান্ড ও ওয়েলসে এ নামটি সর্বপ্রথম ১৯২৪ সালে

১০০ জনপ্রিয় নামের তালিকায় স্থান পায়। ২০২৪ সালে এসে ইংল্যান্ড ও ওয়েলসে এটি অন্যতম শীর্ষ জনপ্রিয় নাম হিসেবে জায়গা পেলো। গত বছর সেখানকার অন্তত ৫ হাজার ৭২১ জন শিশুর নাম ‘মোহাম্মদ’ রাখা হয়েছে। ২০২৩ সালের তুলনায় যা প্রায় ২৩ শতাংশ বেশি। ২০২৪ সালে ইংল্যান্ড ও ওয়েলসে জনপ্রিয় মুসলিম ছেলেদের অন্য নামগুলো হলো- ইউসুফ (৬৯), মুসা (৭৩), ইবরাহিম (৭৬) ও ইয়াহইয়া (৯৩)। আর মুসলিম মেয়েদের জনপ্রিয় নামগুলোর তালিকায় লাইলা ৫৬তম, মারইয়াম ৫৭তম ও ফাতেমা ৭৬তম অবস্থানে জায়গা করে নিয়েছে। ছেলেদের নামের তালিকায় মোহাম্মদের পরে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ‘নোয়াহ’ ও ‘অলিভার’। আর ইংল্যান্ড ও ওয়েলসে মেয়েদের শীর্ষ তিনটি জনপ্রিয় নাম হলো- ‘অলিভিয়া’,

‘অ্যামিলিয়া’ ও ‘লিলি’। আরবি নাম ‘মোহাম্মদ’র অর্থ হলো- প্রশংসিত। ইংরেজিতে ‘মোহাম্মদ’ নামের বানান পরিবর্তিত হয়ে অন্তত ৩০ ভাবে লেখা হয়। ব্রিটেনের সংবাদমাধ্যমগুলোর দাবি- ‘মোহাম্মদ’ নামের এই যে উত্থান, এটি হলো- দেশটিতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি ও ইসলামী ঐতিহ্যের প্রতিফলন। কারণ, মুসলিম বাবা-মা তাদের সন্তানের নাম মহানবী সা:-এর নামের সাথে মিলিয়ে রাখতেই বেশি পছন্দ করে। সূত্র : আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি আশা ভোসলে বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ