যুবককে তিন টুকরো করে খালে ফেলে দিলো দম্পতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫

যুবককে তিন টুকরো করে খালে ফেলে দিলো দম্পতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫ |
কুমিল্লার তিতাসে স্ত্রীর সঙ্গে পরকিয়া থাকায় নজরুল নামে এক যুবককে হত্যার পর কুড়াল দিয়ে কুপিয়ে তিন টুকরো করে বস্তায় ভরে খালে ফেলে দেয় স্বামী-স্ত্রী। আটক স্বামী-স্ত্রীর স্বীকারোক্তিতে আজ রোববার (১০ আগস্ট) দুপুরে মজিদপুর গ্রাম সংলগ্ন খাল থেকে স্থানীয় ডুবুরির মাধ্যমে একটি ব্যাগে দুইটি ইটসহ দুটি হাতের অংশ উদ্ধার করে পুলিশ। দুই সন্তানের জনক নিহত নজরুল ইসলাম ভূঁইয়া উপজেলার সাহাবৃদ্ধি গ্রামের মো. হানিফ ভূঁইয়ার ছেলে। আটক স্বামী-স্ত্রী হলেন উপজেলার মজিদপুর গ্রামের মজু মিয়ার ছেলে দুই সন্তানের জনক মো. হোসেন মিয়া (৩২) এবং তার স্ত্রী ছয় মাসের অন্তসত্তা স্মৃতি আক্তার (২৫)। এর আগে শনিবার রাত ৩টায় মজিদপুর গ্রামের ব্যাপারী বাড়ির নিজ ঘর থেকে তাদের

আটক করা হয়। আটকের পর তারা পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় যে, ইটসহ দুটি হাত একটি ব্যাগে, দুটি পা আরেকটি ব্যাগে এবং শরীরটি একটি বস্তায় ভরে বাড়ির পাশে খালের মধ্যে ফেলে দেয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ট্রাক্টর চালক নজরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে দীর্ঘদিন যাবৎ সিএনজি চালক হোসেন মিয়ার স্ত্রী স্মৃতি আক্তারের পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে। কড়িকান্দি বাজার সংলগ্ন হোসেন মিয়ার ভাড়া বাসায় নজরুল প্রায় আসা-যাওয়া করেন। বিষয়টি বাড়ির মালিক টের পান এবং বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানান। সেই প্রেক্ষিতে গত ৩১ জুলাই তারা ভাড়া বাসা ছেড়ে তাদের নিজ বাড়ি মজিদপুরে আসেন। গত ৬ আগস্ট রাতে নিখোঁজ হন নজরুল ইসলাম। ৮ আগস্ট বিষয়টি

অবগতি করে নজরুলের পিতা মো. হানিফ ভূঁইয়া তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। তিতাস থানার ওসি মো. শহিদ উল্যাহ্ বলেন, সাধারণ ডায়েরী করার পর নজরুলের ব্যবহৃত দুটি মোবাইল নিয়ে আমরা প্রাথমিক তদন্ত শুরু করি। তদন্তের এক পর্যায়ে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকার একটি বাস কাউন্টার থেকে একটি মোবাইল উদ্ধার হয়। বাস কাউন্টারের বরাত দিয়ে ওসি আরও জানান, বাসের কোনো এক যাত্রী ফোনটি গাড়িতে ফেলে যান, পরে গাড়ির হেলপার ফোনটি কাউন্টারে জমা রাখেন। ফোনের কললিস্টের সূত্র ধরে প্রথমে হোসেন মিয়া ও পরে তার স্ত্রী স্মৃতি আক্তারকে তাদের বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নজরুলকে তিন টুকরো করে গ্রামের পাশে খালে বস্তায় ভরে ফেলে দেন

বলে স্বীকার করেন। বিকাল ৪টা পর্যন্ত নিহতের তিন খন্ডের মধ্যে একটি খন্ড (দুটি হাত) উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা