যুদ্ধের মধ্যেই ইউক্রেনের ৫ মন্ত্রীর পদত্যাগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

যুদ্ধের মধ্যেই ইউক্রেনের ৫ মন্ত্রীর পদত্যাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই পদত্যাগ করেছেন ইউক্রেনের অস্ত্র উৎপাদনের দায়িত্বে থাকা মন্ত্রী। একইসঙ্গে পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির আরও চার মন্ত্রী। খবর রয়টার্সের। মঙ্গলবার যারা পদত্যাগপত্র দিয়েছেন তাদের মধ্যে কৌশলগত শিল্পমন্ত্রী আলেকজান্ডার কামিশিন, বিচারমন্ত্রী ডেনিস মালিউস্কা, পরিবেশ সুরক্ষা মন্ত্রী রুসলান স্ট্রিলেটস, উপ-প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা ও ইরিনা ভেরেশচুক এবং ইউক্রেনের স্যাট প্রপার্টি ফান্ডের প্রধান ভিটালি কোভাল রয়েছেন। এছাড়া প্রেসিডেন্টের অন্যতম সিনিয়র সহকারী রোস্টিস্লাভ শুর্মাকেও ডিক্রি জারি করে বরখাস্ত করা হয়েছে। ক্ষমতাসীন সার্ভেন্ট অব পিপল পার্টির সংসদীয় নেতা ডেভিড আরাখামিয়া টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী চলতি সপ্তাহে বড় ধরনের সরকারি রদবদলের বিষয়ে আশা করা যেতে পারে। এই রদবদলে মন্ত্রিসভার সদস্যদের ৫০

শতাংশেরও বেশি পরিবর্তন করা হবে। আগামীকালও আমাদের জন্য বরখাস্তের দিন হবে এবং তার পরের দিন হবে অ্যাপয়েন্টমেন্টের দিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে গঠন করা উচিত, যাতে ইউক্রেন আমাদের প্রয়োজনীয় সমস্ত ফলাফল অর্জন করতে পারে। ইউক্রেনীয় সরকারে রদবদল ও পরিবর্তনের এই ঘোষণা এমন সময়ে সমানে এলো যখন দেশটির মধ্যাঞ্চলীয় শহর পোলতাভাতে রাশিয়ান হামলায় ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭১ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান