যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে তথ্য না দিলে পুতিন প্রশাসনও ইরানকে দেবে না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ March, ২০২৬

যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে তথ্য না দিলে পুতিন প্রশাসনও ইরানকে দেবে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ March, ২০২৬ |
যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে গোয়েন্দা তথ্য না দিলে পুতিন প্রশাসনও ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করবে না বলে রাশিয়ার তরফে প্রস্তাব এসেছে। মস্কোর এই প্রস্তাব ওয়াশিংটন এরই মধ্যে প্রত্যাখ্যান করে দিয়েছে বলে পলিটিকোর খবরে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংবাদমাধ্যম লিখেছে, ট্রাম্প প্রশাসন প্রত্যাখ্যান করলেও বিষয়টি নিয়ে ইউরোপের দেশগুলোতে নতুন অস্বস্তি তৈরি হয়েছে। গেল সপ্তাহে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, চলমান ইরান যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনী গোয়েন্দা তথ্য দিয়ে তেহরানকে সহায়তা করছে। এ খবর আসার পর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বৈঠকে বসেন রুশ ও মার্কিন কূটনীতিকরা। পলিটিকো লিখেছে, ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের সামনে একটি ‘কুইড প্রো কো’ (পাল্টা সুবিধা) প্রস্তাব হাজির করে রাশিয়া। মস্কোর তরফে বলা হয়, ওয়াশিংটন যদি রাশিয়া সম্পর্কে ইউক্রেইনকে

গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে তারাও আর তেহরানকে গোয়েন্দা তথ্য দেবে না। এই বৈঠকের বিষয়ে অবগত দুজনের বরাতে পলিটিকো লিখেছে, প্রস্তাবটি ট্রাম্প প্রশাসনের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সামনে তুলে ধরেন রাশিয়ার দূত কিরিল দিমিত্রিয়েভ। কিন্তু মার্কিন কূটনীতিকরা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। দিমিত্রিয়েভ পরে এই প্রস্তাবের খবরকে ‘ভুয়া’ দাবি করে এক্স হ্যান্ডেলে পোস্ট দেন। কিন্তু এই খবর ইউরোপের কূটনীতিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তাদের আশঙ্কা, বিশ্ব-রাজনীতির চলমান অস্থিরতার সুযোগে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন পুতিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ