যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪
     ৪:৪৯ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:৪৯ 164 ভিউ
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্কে জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এসময় ড. সিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলেন, মাননীয় নেত্রীর জন্মদিনে আমরা শপথ নিলাম যতদিন পর্যন্ত এই অবৈধ দখলদার সরকারকে ক্ষমতাচুত না করতে পারব এবং নেত্রীকে দেশে ফিরিয়ে না আনতে পারব ততদিন পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব এটাই হোক আজকের দিনে আমাদের শপথ। অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওযামী লীগের সহ সভাপতি সোলাইমান আলী, সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রনেল ও

তারিকুল হায়দার চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শরীফ কামরুল আলম হিরা, নিউইযর্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের ঢাকা উত্তর সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হালীম সরকার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাহানারা রহমান, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিআই রাসেল, যুক্তরাষ্ট্র পশ্চিম এর সভাপতি ডাক্তার মোঃ রবি, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লিটন, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন চঞ্চল, নিউইযর্ক মহানগর

আওয়ামী লীগের সহ-সভাপতি এম উদ্দিন আলমগীর, যুগ্মসাধারণ সম্পাদক সাদেক শিবলী, মুস্তাইন বিল্লা, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ, সহ সভাপতি নুরনাহার আলম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন, বাহার উদ্দিন সবুজ, ছাত্রলীগ নেতা হৃদয়। এছাড়া অনুষ্ঠানে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো হলরুম। শেষে নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সোলায়মান আলী। বক্তারা বলেন, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন শেখ হাসিনা।

বিশ্বের কাছে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে পরিচিত পেয়েছে। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুঁড়িয়েছেন। বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। উল্লেখ্য, শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৭ মাসে মাজারে ৯৭ হামলা, ৬১% ধর্মীয় মতবিরোধে চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলায় ১০ সাংবাদিক আহত, গ্রেপ্তার ২ স্বাদের হালুয়া অ্যাসিডিটির সমস্যা কমান ঘরোয়া উপায়ে খাঁটি স্বর্ণ চেনার উপায় সূর্যের শক্তিতে চলে খুদে গাড়ি গণপরিষদ নির্বাচন নিয়ে দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়ছে দেশদ্রোহী ইউনুসের শেষ সময়ের মহাডাকাতি ইউনূসের আয়নায় নিজের মুখ: বাংলাদেশের আসল জালিয়াত কে? জামায়াতের আমীরের ইতিহাস বিকৃতি, বিপজ্জনক রাজনীতির পুরোনো কৌশল ফ্যাসিস্ট ইউনূস গংদের আজ্ঞাবহ আদালতের তথাকথিত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ ক্যাঙ্গারু কোর্টের রায়ে আইনের অপমান: বঙ্গবন্ধু পরিবারকে টার্গেট করে দখলদার শাসনের নগ্ন রাজনৈতিক প্রতিহিংসা সংস্কার নয়, ক্ষমতা পাকাপোক্ত করার ফন্দি ইউনুস গংয়ের : রেহমান সোবহানের বক্তব্য স্বীকারোক্তি নাকি সমালোচনা? On Both Sides of the Prison Gate: Bangladesh 2.0 গনপরিষদ নাকি মাইনাস – 2 ? জামায়েতের দুই নীতি নারী এবং মুক্তিযুদ্ধ ভীতি শেখ হাসিনার সঙ্গে জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের কোনো গোপন বিষয়ে একমত হওয়ার দাবিটি ভুয়া। গণভোটের ব্যালটে নেই কোন সিরিয়াল নম্বর, গণভোটের নামে মুক্তিযুদ্ধের সংবিধান পরিবর্তনের গভীর ষড়যন্ত্রের এক নীল নকশা ক্ষমতার আড়ালে পৈশাচিকতা: এপস্টাইন ফাইলস ও সভ্যতার খসে পড়া মুখোশ ৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত, ২০.৭%-এর সঙ্গে আ.লীগ: টিআইবি