যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গাজায় দুর্ভিক্ষের তথ্য লুকানোর অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গাজায় দুর্ভিক্ষের তথ্য লুকানোর অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫ |
গাজায় দুর্ভিক্ষের প্রকৃত পরিস্থিতি লুকানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের বিরুদ্ধে। একটি বিশেষ প্রতিবেদনের তথ্য প্রকাশ না করতে ফ্যামিন আর্লি ওয়ার্নিং সিস্টেমস নেটওয়ার্ক (FEWS NET)-এর ওপর চাপ প্রয়োগ এবং প্রতিবেদন প্রত্যাহারের নির্দেশ দেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। ২০২৪ সালের ডিসেম্বরে ফ্যামিন আর্লি ওয়ার্নিং সিস্টেমস নেটওয়ার্ক (FEWS NET) একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে গাজায় চলমান দুর্ভিক্ষের প্রকৃত চিত্র উঠে আসে। প্রতিবেদনে গাজার জনসংখ্যার মধ্যে চরম খাদ্য সংকটের উল্লেখ করা হয়। কিন্তু বাইডেন প্রশাসনের নির্দেশে এই প্রতিবেদন প্রত্যাহার করা হয়। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইউএস এইডের কর্মকর্তা সোনালি কোর্দে সংস্থাটির প্রধানকে

চিঠি লিখে গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি নিয়ে প্রতিবেদনটির শিরোনাম পরিবর্তন করার জন্য চাপ দেন। প্রতিবেদনে গাজার ধ্বংসযজ্ঞের তথ্য উল্লেখ থাকায় বাইডেন প্রশাসন এটি সরাসরি সমালোচনা করতে চায়নি, কারণ এটি ইসরায়েলের ভূমিকার প্রকৃত চিত্র তুলে ধরতে পারত। FEWS NET-এর ৪০ বছরের ইতিহাসে এই প্রথমবার বাইডেন প্রশাসনের নির্দেশে কোনো প্রতিবেদন প্রত্যাহার করা হয়। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, প্রতিবেদনটিতে উত্তর গাজার জনসংখ্যা এবং দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে দুটি ভিন্ন অনুমান উল্লেখ করা হয়েছিল। এতে জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেখানোর চেষ্টা করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাইডেন প্রশাসনের এই পদক্ষেপ আন্তর্জাতিক সমালোচনার শিকার হয়েছে। মানবাধিকার কর্মী এবং বিশেষজ্ঞরা বলছেন, এটি

গাজায় মানবিক সংকটের সত্যিকারের চিত্রকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনাটি বাইডেন প্রশাসনের নৈতিকতা এবং মানবাধিকার বিষয়ে অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং তার পরবর্তী মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয়টি আরও ঘনীভূত হয়েছে। গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে তথ্য লুকানোর এই অভিযোগ বাইডেন প্রশাসনের জন্য একটি গুরুতর বিতর্ক সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহল থেকে সুষ্ঠু তদন্ত এবং দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে নিরপেক্ষ প্রতিবেদন প্রকাশের দাবি উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গাজার মানবিক সংকট আরও বেশি গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা