যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ |
যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের একটি জাদুঘর থেকে ৬০০-র বেশি ঐতিহাসিক জিনিসপত্র চুরি হয়েছে। বিষয়টি পুলিশ বৃহস্পতিবার জানায়। সেপ্টেম্বরের শেষের দিকে এই চুরি হয়। জাদুঘরের সামনে সিসিটিভিতে চারজন সন্দেহভাজনকে দেখা গেছে। তারা রাতে ব্যাগ হাতে ওই এলাকায় ঘোরাফেরা করছিল। পুলিশ জানায়, চুরি যাওয়া জিনিসগুলোর মধ্যে সামরিক পদক, গয়না, ব্যাজ, অলংকার, খোদাই করা হাতির দাঁত, রুপার জিনিস ও ব্রোঞ্জের মূর্তি ছিল। এছাড়া কিছু প্রাকৃতিক ইতিহাসের নমুনাও উধাও হয়েছে। পুলিশের ভাষায়, ‘৬০০-র বেশি ধরনের নিদর্শন নিয়ে গেছে চোররা।’ তদন্ত কর্মকর্তা ড্যান বারগান বলেন, ‘এসব জিনিসের সাংস্কৃতিক মূল্য অনেক। শহরের জন্য এটি বড় ক্ষতি।’ তিনি আরও বলেন, ‘অনেক জিনিস ছিল দানের। এগুলো ব্রিটিশ ইতিহাসের জটিল এক

সময়কে বুঝতে সাহায্য করে।’ চুরির ঘটনাটি ঘটেছে ২৫ সেপ্টেম্বর রাত ১টা থেকে ২টার মধ্যে ব্রিস্টলের কাম্বারল্যান্ড রোড এলাকায়। পুলিশ এখন সিসিটিভিতে দেখা চারজনকে শনাক্ত করতে চায়। তারা ক্যাপ বা হুডি পরে ছিল। এই সংগ্রহে ছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের নানা জিনিস, আফ্রিকান দেশগুলোর পোশাক, ছবি, চলচ্চিত্র, ব্যক্তিগত নথি এবং শব্দরেকর্ড। জাদুঘরের বর্ণনা অনুযায়ী, এগুলো ইতিহাসের কঠিন ও বিতর্কিত একটা সময়ের জীবন আর সমাজকে বোঝার সুযোগ দেয়। ব্রিস্টল সিটি কাউন্সিলের সংস্কৃতি বিভাগের প্রধান ফিলিপ ওয়াকার বলেন, তিনি ‘গভীরভাবে দুঃখিত’। তার ভাষায়, ‘এই সংগ্রহ ব্রিটেন ও ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত দেশগুলোর সম্পর্ক বোঝাতে গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘এগুলো অনেক দেশের জন্য সাংস্কৃতিকভাবে মূল্যবান। সাম্রাজ্যের সঙ্গে যুক্ত মানুষের জীবন

বুঝতেও এগুলোর বড় ভূমিকা আছে।’ ২০১২ সালে ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েলথ মিউজিয়াম বন্ধ হয়ে যাওয়ার পর এই সংগ্রহ ব্রিস্টল সিটি কাউন্সিল ও শহরের বিভিন্ন জাদুঘরের তত্ত্বাবধানে আসে। সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন জাদুঘরেই চুরি বেড়েছে। এর আগে প্যারিসের ল্যুভ জাদুঘর থেকেও মূল্যবান জিনিস উধাও হয়েছিল। ২০২৩ সালে ব্রিটিশ মিউজিয়ামেও ১,৮০০টি জিনিস হারানোর ঘটনা সামনে আসে। পরে কিছু জিনিস উদ্ধার হয়। ঘটনাটির পর মিউজিয়ামের পরিচালক স্বীকার করেন যে সতর্কবার্তা সত্ত্বেও প্রতিষ্ঠান ‘যা করা উচিত ছিল তা করেনি’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়