মোদির তিন মন্ত্র কি ট্রাম্পের শুল্কঝড় সামলাতে পারবে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫

মোদির তিন মন্ত্র কি ট্রাম্পের শুল্কঝড় সামলাতে পারবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫ |
ভারত–মার্কিন সম্পর্ক নতুন এক ঝড়ের সামনে দাঁড়িয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে ভারতের রপ্তানি পণ্যের উপর উচ্চ শুল্ক চাপিয়ে দিলেন। ফলে ভারতীয় অর্থনীতির উপর চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনটি প্রধান নীতির কথা সামনে আনলেন—স্বদেশী পণ্যে জোর, জিএসটি সংস্কার, এবং দ্রুত বাণিজ্য চুক্তি সম্পাদন। প্রথমত, মোদি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন “স্বদেশি”কে শক্তিশালী করতে। দেশীয় উৎপাদন ও দেশীয় শিল্পকে বাঁচানোই এখন প্রধান লক্ষ্য। তার বক্তব্য, “যা বিদেশি, তা নয়, যা দেশি তাই কিনুন।” দ্বিতীয়ত, জনগণের ক্রয়ক্ষমতা ধরে রাখতে সরকার জিএসটি সংস্কারের পথে হাঁটছে। বহু নিত্যপ্রয়োজনীয় পণ্যের কর কমানোর ঘোষণা ইতিমধ্যেই হয়েছে। তৃতীয়ত, মোদি সরকার একের পর এক আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি এগিয়ে

নিচ্ছে—ইউরোপীয় ইউনিয়ন, নিউজিল্যান্ড, ওমানসহ একাধিক দেশের সঙ্গে চুক্তি আলোচনায় রয়েছে। কিন্তু এই পদক্ষেপ যথেষ্ট কি? অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত বিভক্ত। আমেরিকার নামকরা অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স মন্তব্য করেছেন, ট্রাম্পের সিদ্ধান্ত “নিজের দেশের জন্যই ক্ষতিকর এবং আন্তর্জাতিক আইনের বিরোধী।” তার মতে, ভারতের প্রতিক্রিয়া যুক্তিপূর্ণ এবং চিন্তাশীল। অপরদিকে, ভারতের প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন স্পষ্ট বলেছেন—“বন্দুক ঠেকিয়ে আলোচনা চলতে পারে না।” তার আশঙ্কা, ভারত এই চাপ সামলাতে গিয়ে আরও দুর্বল হতে পারে। কোঠাক অলটারনেটসের বিশ্লেষণ বলছে, ট্রাম্পের শুল্কনীতি ভারতের জিডিপি ০.৩ থেকে ০.৬ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। অন্যদিকে, এসঅ্যান্ডপি গ্লোবাল মনে করছে ভারতীয় অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, সাময়িক ধাক্কা আসলেও প্রবৃদ্ধি থামবে না। তবে বিপদে রয়েছেন

শ্রমিকেরা। টেক্সটাইল ও রত্নশিল্পে প্রায় তিন লক্ষ শ্রমিকের চাকরি ঝুঁকিতে পড়তে পারে—এমন আশঙ্কার খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন টানাপোড়েন দেখা দিয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ১৯৯৮ সালের মতোই এখন ভারত–মার্কিন সম্পর্কে গুরুতর ফাটল তৈরি হয়েছে। যদিও চ্যাথাম হাউসের বিশ্লেষণে বলা হয়েছে, সম্পর্ক ভাঙছে না, বরং ভারত বহুমুখী কূটনীতির পথে হাঁটছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের সঙ্গেও থাকবে, আবার চীন–রাশিয়া–ব্রিক্সের দিকেও নজর রাখবে। এই মুহূর্তে প্রশ্ন একটাই—মোদির “তিন মন্ত্র” ভারতকে ঝড়ের মধ্য দিয়ে নতুন অর্থনৈতিক শক্তির পথে নিয়ে যাবে, না কি চাকরি হারানো, বিনিয়োগ কমা আর রাজনৈতিক অস্থিরতার দিকেই ঠেলে দেবে?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত