বিজয় দিবসে ফুল দেওয়াই অপরাধ—এই রাষ্ট্র এখন কার দখলে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ December, ২০২৫

বিজয় দিবসে ফুল দেওয়াই অপরাধ—এই রাষ্ট্র এখন কার দখলে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ December, ২০২৫ |
ইউনূসের অবৈধ জামাতি শাসনে মুক্তিযুদ্ধ আজ হাতকড়াবন্দি! বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোয় ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে ইউনূস প্রশাসন। এটি কোনো আইনশৃঙ্খলা রক্ষার ঘটনা নয়—এটি পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ, বিজয় দিবস এবং স্বাধীনতার পক্ষের শক্তির ওপর আঘাত। যে ছাত্রলীগের হাজার হাজার নেতা-কর্মী ১৯৭১ সালে রক্ত দিয়ে এই দেশের পতাকা এনেছে, আজ সেই সংগঠনের কর্মীরা বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে ‘অপরাধী’ বানানো হচ্ছে। এই দৃষ্টান্ত নতুন নয়—পাকিস্তানি শাসকরাও ঠিক এভাবেই শহীদদের স্মৃতি ভয় পেত। ইউনূসের অবৈধ জামাতি প্রশাসনের ভয় এখন নগ্ন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাম শুনলেই তারা কাঁপে বলেই বিজয় দিবসে ফুল দিতে যাওয়া কর্মীকে গ্রেপ্তার করতে হয়। এটি আইন নয়—এটি প্রতিশোধ।

এটি শাসন নয়—এটি পরাজিত শক্তির উন্মত্ততা। আজ ছাত্রলীগকে হাতকড়া, কাল স্মৃতিসৌধে তালা, পরশু মুক্তিযুদ্ধের ইতিহাস নিষিদ্ধ—এই পথেই হাঁটছে অবৈধ ইউনূস সরকার। তারা যেন পাকিস্তানি ঘাতকদের অসমাপ্ত কাজ শেষ করতে মাঠে নেমেছে। স্পষ্ট করে বলতে হয়— গ্রেপ্তার করে স্মৃতিসৌধ নীরব করা যায় না, হাতকড়া পরিয়ে ইতিহাস মুছে ফেলা যায় না, আর দমন-পীড়ন চালিয়ে মুক্তিযুদ্ধের চেতনা দাফন করা যায় না। জয় বাংলা ।। জয় বঙ্গবন্ধু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের