অ/গ্নি/সন্ত্রা/সে ভস্মীভূত প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়, ধ্বং/স/স্তূপে পরিণত সংবাদকেন্দ্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ December, ২০২৫

অ/গ্নি/সন্ত্রা/সে ভস্মীভূত প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়, ধ্বং/স/স্তূপে পরিণত সংবাদকেন্দ্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ December, ২০২৫ |
বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দেশের শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো–এর চারতলা ভবন সম্পূর্ণভাবে পুড়ে গেছে। রাতভর আগুন জ্বলতে থাকায় ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার সকালেও ভবনের কয়েকটি স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে, যা আগুনের ভয়াবহতার প্রমাণ দেয়। একই সময়ে হামলাকারীদের দেওয়া আগুনে ডেইলি স্টার অফিসের নিচতলা ও দোতলা সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অফিসের ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ছড়িয়ে–ছিটিয়ে থাকা ভাঙা আসবাবপত্র, নথিপত্র ও যন্ত্রপাতিতে হামলার তাণ্ডবের চিহ্ন স্পষ্টভাবে দেখা গেছে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে রাখে এবং নিরাপত্তা জোরদার

করা হয়। এ ঘটনায় এখনো হতাহতের নির্দিষ্ট তথ্য না পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল বলে ধারণা করা হচ্ছে। অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাংবাদিক মহল ও সচেতন নাগরিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের