মে মাসে দেশে তিনটি ক্রিকেট সিরিজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫

মে মাসে দেশে তিনটি ক্রিকেট সিরিজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ |
বিসিবি হাইপারফরম্যান্স দলের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে মে মাসে। ৭ মে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ঢাকায় পৌঁছানোর কথা। সূচি অনুযায়ী ১২, ১৪ ও ১৬ মে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। ২০ থেকে ২৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম চার দিনের ম্যাচটি। দ্বিতীয় চার দিনের ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৭ থেকে ৩০ মে। একই মাসে বাংলাদেশ ‘এ’ দলের হোম সিরিজ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে। তিনটি করে ওয়ানডে, টি২০ এবং চার দিনের ম্যাচের সিরিজ খেলবে উভয় দল। গত বছর অনুষ্ঠিত

হওয়ার কথা ছিল সিরিজটি। রাজনৈতিক অস্থিরতার কারণে সিরিজটি স্থগিত করা হয়েছিল। এদিকে ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেট সিরিজও চলবে দেশে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল খেলবে বিসিবি ইমার্জিং নারী দলের সঙ্গে। মেয়েদের ক্রিকেট হবে তিনটি করে ওয়ানডে ও টি২০ সিরিজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু