মেসিকে ফেরানোর প্রতিশ্রুতি বার্সার নতুন প্রেসিডেন্ট প্রার্থীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫

মেসিকে ফেরানোর প্রতিশ্রুতি বার্সার নতুন প্রেসিডেন্ট প্রার্থীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ |
আগামী বছরের ১৫ মার্চ থেকে ১৫ জুনের মধ্যে বার্সেলোনার প্রেসিডেন্ট পদের নির্বাচন হবে। বর্তমান প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গে নির্বাচনে লড়াই করবেন ভিক্টর ফন্ট, মার্ক সিরিয়া ও জাভি ভিলাজোয়ানা। এর মধ্যে প্রেসিডেন্ট প্রার্থী মার্ক সিরিয়া প্রতিশ্রুতি দিয়েছেন- তিনি প্রেসিডেন্ট হলে যেকোন মূল্যে মেসিকে ক্যাম্প ন্যুতে ফিরিয়ে আনবেন। করোনাকালে তারকা ফুটবলারদের বেতন দিতে গিয়ে একপ্রকার দেউলিয়া হয়ে গিয়েছিল বার্সেলোনা। ক্লাবের আর্থিক কাঠামো ভেঙে পড়ায় ক্যাম্প ন্যু ছেড়ে প্যারিসে পাড়ি জমাতে হয়েছিল লিওনেল মেসির। কিংবদন্তির ক্লাব ছাড়ার ঘটনায় নির্বাচনে প্রেসিডেন্ট মারিও বার্তামেউ হেরে যান। অন্যদিকে গত প্রেসিডেন্ট নির্বাচনে হুয়ান লাপোর্তা ঘোষণা দিয়েছিলেন- জয়ী হলে মেসিকে ক্যাম্প ন্যুতে ফিরিয়ে আনবেন। ২০২২

মৌসুম শেষে ফ্রি এজেন্টে মেসি পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন। ওই সময় মেসির বার্সায় ফেরার জোর গুঞ্জন উঠেছিল। কিন্তু লাপোর্তা কথা রাখেননি। স্বল্প বেতনে মেসিকে বার্সায় ফেরানোর সুযোগ থাকলেও ফেরাননি তিনি। এবার মার্ক সিরিয়া একই প্রতিশ্রুতি দিলেন, ‘আমাদের মেসিকে দরকার। যেকোন মূল্যে।’ তবে নতুন এই প্রেসিডেন্ট প্রার্থী কোন ভূমিকায় মেসিকে দরকার তা বলেননি। মেসিকে খেলোয়াড় হিসেবে তিনি ক্যাম্প ন্যুতে ফেরাতে কাজ করবেন নাকি ক্লাবের পরিচালক বা অন্য কোন ভূমিকায় তা পরিষ্কার করেননি। মেসি অবশ্য বারবার বলেছেন, ফুটবল ক্যারিয়ার শেষ করে তিনি বার্সায় ফিরবেন। এটাই তার ঘর। কিছুদিন আগেই যেমন গভীর রাতে গোপনে ক্যাম্প ন্যুতে প্রবেশ করেন লিও। এরপর ইনস্টাগ্রামে

লেখেন, ‘হৃদয় দিয়ে অনুভব করি এমন এক স্থানে ফিরেছিলাম। সেখানে ফিরলে হাজারগুন সুখী মনে হয়। একদিন নিশ্চয় ফিরব এখানে। শুধু খেলোয়াড় হিসেবে বিদায় বলতে নয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক মেলানিয়া ট্রাম্পকে ‘সম্ভাব্য বিধবা’ সম্বোধন, জিমি কিমেলকে বরখাস্তের দাবি ট্রাম্পের মরিয়ম নওয়াজের গাড়িতে আগুন অনলাইন ব্যবসায় সফল হতে অনুসরণ করতে পারেন এই ১০টি ধাপ বিয়ের স্বপ্নে মালয়েশিয়ায় যেতে মরিয়া রোহিঙ্গা তরুণীরা জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাত হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রী বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার এআই চালাতে নতুন চিপ উন্মোচন করলো গুগল কিউইদের বিপক্ষে হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয় বিজেপিতে যোগ দিয়ে তোপের মুখে পরিনীতির স্বামী রাঘব, পেলেন দুঃসংবাদ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু জঙ্গি হামলার শঙ্কা: হযরত শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ফের ৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ২৭ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল ‘ইরান ভেনেজুয়েলা নয়’ প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপির নুসরাত তাবাসসুমের রিট