মেয়ে মানুষের ‘গুড টাচ-ব্যাড টাচ’ বুঝতে পারার কথা: রুমানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫

মেয়ে মানুষের ‘গুড টাচ-ব্যাড টাচ’ বুঝতে পারার কথা: রুমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫ |
নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন ক্রিকেটার জাহানারা আলম। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাহানারার মতো জাতীয় দলের বাইরে চলে যাওয়া রুমানা আহমেদ। তার মতে, হয়রানির শিকার হওয়ার অভিজ্ঞতা সবার একরকম না। মেয়েরা অন্তত ‘গুড টাচ ও ব্যাড টাচ’ বুঝতে পারে। জাহানারা বিষয়টি এতোদিন ধামাচাপা দিয়ে রাখায় কষ্ট লেগেছে রুমানার। সাক্ষাৎকারে রুমানা বলেছেন, ‘আমার কষ্টই লেগেছে যে, বিষয়টি এতদিন ধামাচাপা ছিল। ও (জাহানারা) এটা এতদিন পরে তুলেছে। উনার (মঞ্জুরুলের) ক্যারেক্টার নিয়ে আমি আগেও বলেছি, উনি এই টাইপের। এখন ওর (জাহানারা) সাথে যা হয়েছে সেগুলো আমার স্বচক্ষে দেখা না, আমি এটা নিয়ে জানি না।

তবে এইটুকু জানি, একটা মেয়ে মানুষ এইটুকু বুঝতে পারার কথা যে কখন তাকে ‘গুড টাচ’ বা ‘ব্যাড টাচ’ করা হয়।’ রুমানা জানিয়েছেন, মঞ্জুরুল যখন দলের সঙ্গে ছিলেন, তার আধিপত্য ছিল। সিনিয়ররা অভিযোগ করে বরং পাল্টা প্রতিক্রিয়া পেয়েছেন, ‘উনার (মঞ্জুরুলের) ওই সময়ে আধিপত্য ছিল। এই রকম কথা (হয়রানি) বলার মতো অবস্থা কারও ছিল না। আমরা যাকেই বলতাম, উল্টো রিয়্যাকশন আসত। যেমন আচরণগত সমস্যা নিয়ে জাহানারা কথা তুলেছিল, আমিও তুলেছিলাম। আমরা উল্টো প্রতিক্রিয়া পেয়েছি। জুনিয়রদের প্রশ্নই উঠে না এসব নিয়ে কথা বলার। কারণ তাদের টিমে থাকতে হবে, খেলতে হবে।’ রুমানা ইঙ্গিত করেন যে, নির্বাচক মঞ্জু গায়ে হাত দিয়ে কথা বলতে পছন্দ করতেন। তার আচরণ,

গা ঘেঁষতে চাওয়ার মতো বিষয়গুলোর অভিজ্ঞতা সবার এক রকম নয়, ‘দেখুন,ভুক্তভোগী একেকজন একেকভাবে হয়েছে। সবার অভিজ্ঞতা তো এক রকম হয় না। আমার গায়ে হাত দিয়ে কথা বলা পছন্দ না, আমি উনাকে (মঞ্জুরুল) সাইড করে যেতাম। আমি দেখেছি, অনেকে এভাবেই এড়িয়ে চলত। এখন এই আচরণে তাদের কতটা ভালো বা খারাপ লেগেছে, সেটা তো আমি বলতে পারবো না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম