ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান
হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!
মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে
হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা
মেক্সিকোতে প্রথমবারের মতো বার্ড ফ্লু আক্রান্ত মানব রোগী শনাক্ত
মেক্সিকোতে প্রথমবারের মতো বার্ড ফ্লু (এইচ৫এন১ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা) ভাইরাসে আক্রান্ত একজন মানব রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
জানা গেছে, উত্তরাঞ্চলীয় ডুরাঙ্গো প্রদেশে তিন বছর বয়সী এক শিশুর দেহে বার্ড ফ্লু শনাক্ত হয়। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মানুষের মধ্যে ভাইরাসটির ব্যাপক সংক্রমণের কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, ভাইরাসটি জনস্বাস্থ্যের জন্য এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি তৈরি করেনি।
উল্লেখ্য, কৃষিনির্ভর ডুরাঙ্গো প্রদেশে গবাদিপশু পালনের হার বেশি। ২০২০ সাল থেকে এইচ৫এন১ এর একটি মারাত্মক ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়েছে, যা পোলট্রি শিল্পে ব্যাপক
প্রভাব ফেলেছে। ২০২৩ সালে প্রথমবারের মতো গবাদি পশুর মধ্যেও এই ভাইরাস শনাক্ত হয়।
প্রভাব ফেলেছে। ২০২৩ সালে প্রথমবারের মতো গবাদি পশুর মধ্যেও এই ভাইরাস শনাক্ত হয়।



