মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বাংলাদেশি ভারতে গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বাংলাদেশি ভারতে গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫ |
বাংলাদেশে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই ক্রাইম পুলিশ। রোববার (১০ আগস্ট) টাইমস অব ইন্ডিয়া জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট (সিআইইউ) ৩৭ বছর বয়সী মোহাম্মদ জামাল হোসেন পোতুন্দার ওরফে কুদ্দুস রহিম শেখকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, জামাল হোসেন বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার উত্তর দৌলতদিয়ার মাওলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি অবৈধভাবে ভারত প্রবেশের পর জাল পরিচয়পত্র সংগ্রহ করে সেখানে বসবাস করছিলেন। দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, বিদেশি আইন ও অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, জামাল হোসেন কোনো বৈধ নথি ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে

প্রবেশ করেন। বাংলাদেশের আদালত তাকে সর্বোচ্চ সাজা—মৃত্যুদণ্ড—দিলেও তিনি পালিয়ে ভারতে চলে আসতে সক্ষম হন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পুলিশ তার সন্ধান করছিল। তদন্তে জানা গেছে, তিনি ২০২৩ সাল থেকে ভারতে বসবাস করছেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে জাল আধার কার্ড, ভোটার আইডি ও প্যান কার্ডের কপি, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি পাসবুক এবং বাংলা ভাষায় লেখা একটি গ্রেপ্তারি পরোয়ানা উদ্ধার করা হয়, যা যাচাই করে দেখা গেছে বাংলাদেশের আদালতের জারি করা। পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে—ভারতের ভুয়া পরিচয়পত্র, ভোটার আইডি এবং আধার কার্ড তৈরিতে কারা তাকে সহায়তা করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’