মুনাফার নামে মহাধোঁকা: ঋণের গর্তে বিমান ও বন্দর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬

মুনাফার নামে মহাধোঁকা: ঋণের গর্তে বিমান ও বন্দর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬ |
কাগজে-কলমে ‘রেকর্ড’ আয় আর মুনাফার পরিসংখ্যান দেখিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার যখন আত্মতুষ্টির ঢেকুর তুলছে, তখন এর ভেতরের চিত্রটি আসলে আঁতকে ওঠার মতো। তথাকথিত এই সাফল্যের আড়ালে চাপা দেওয়া হচ্ছে ঋণের পাহাড়, ধামাচাপা দেওয়া হচ্ছে স্থবির প্রবৃদ্ধি এবং বিদেশিদের হাতে জাতীয় সম্পদ তুলে দেওয়ার মতো আত্মঘাতী সিদ্ধান্ত। বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রশাসনের এই ‘উন্নয়ন’ মূলত শুভঙ্করের ফাঁকি, যা দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদী ঋণের ফাঁদে ফেলছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১,৫৫৯ কোটি টাকা আয় এবং ৭৮৫ কোটি টাকা নিট মুনাফা দেখিয়েছে। কিন্তু এই হিসাবের বিশ্বাসযোগ্যতা নিয়েই বড় প্রশ্ন উঠেছে। গত এক বছরে বিমানে যাত্রী বেড়েছে মাত্র ১ শতাংশ, যা কার্যত স্থবিরতা। যাত্রী

না বাড়লে বা ব্যবসা সম্প্রসারিত না হলে মুনাফা আকাশচুম্বী হয় কী করে? অর্থনীতিবিদদের মতে, এই মুনাফা কোনো ব্যবসায়িক দক্ষতায় আসেনি। বরং ঋণের সুদ পরিশোধের তথ্য গোপন করে এবং হিসাবের মারপ্যাঁচ কষে এই ‘কাগুজে মুনাফা’ দেখানো হচ্ছে। আরও উদ্বেগের বিষয় হলো, বর্তমান সরকার নতুন কোনো উল্লেখযোগ্য অবকাঠামো তৈরি না করেই বিগত সরকারের কেনা উড়োজাহাজ ও ফ্লিট ব্যবহার করে এই বাহবা নিচ্ছে। অথচ ঋণের দায় এবং ভবিষ্যৎ শোধের পরিকল্পনা নিয়ে তারা রহস্যজনকভাবে নীরব। সবচেয়ে বড় অসঙ্গতি দেখা গেছে চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে। বন্দর কর্তৃপক্ষ গত বছর ৫,৪৬০ কোটি টাকা আয় করেছে, প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৭ শতাংশের বেশি। যে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে সরকারি কোষাগারে হাজার কোটি টাকা

জোগান দিচ্ছে এবং নিজের পায়ে দাঁড়িয়ে আছে, তাকে কেন বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়া হলো? এই সিদ্ধান্তকে ‘দেশবিরোধী’ ও ‘অস্বচ্ছ’ বলে অভিহিত করছেন খাত সংশ্লিষ্টরা। তাদের মতে, একটি লাভজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিদেশিদের হাতে ইজারা দেওয়া মানে দেশের রাজস্ব আয়ের একটি বড় উৎসকে চিরতরে পঙ্গু করে দেওয়া। সরকারের এই নীতিকে তারা ‘সোনার ডিম পাড়া হাঁস’ জবাই করার সঙ্গে তুলনা করেছেন। নতুন করে ১৪টি বোয়িং কেনার যে পরিকল্পনা করা হচ্ছে, তা দেশের এভিয়েশন খাতের প্রয়োজনে নয়, বরং রিজার্ভের দুর্বলতা ঢাকার কৌশল মাত্র। ডলার ঋণের মাধ্যমে এই বিমানগুলো কেনা হবে, যাতে সেই ঋণের ডলার বাংলাদেশ ব্যাংকের খাতায় যোগ করে রিজার্ভ ‘শক্তিশালী’ দেখানো যায়। অর্থনীতিবিদরা একে বলছেন

‘উইন্ডো ড্রেসিং’ বা প্রতারণামূলক সাজসজ্জা। বাজার থেকে ডলার ধার করে এবং নতুন ঋণের বোঝা চাপিয়ে কৃত্রিমভাবে রিজার্ভ বাড়ানোর এই চেষ্টা দেশের অর্থনীতিকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিচ্ছে। এই ঋণের বোঝা ও সুদ শেষ পর্যন্ত সাধারণ জনগণকেই বহন করতে হবে। পরিসংখ্যান বলছে, বর্তমান সরকারের দৃশ্যমান এই সাফল্য মূলত মিথ্যা তথ্যের ওপর দাঁড়িয়ে। একদিকে লাভজনক বন্দর অন্যের হাতে তুলে দেওয়া হচ্ছে, অন্যদিকে ঋণের টাকায় কেনা বিমানে মুনাফার নাটক সাজানো হচ্ছে। পুরনো সরকারের রেখে যাওয়া সম্পদের ওপর দাঁড়িয়ে বর্তমান প্রশাসন যে ‘সাফল্যের গল্প’ শোনাচ্ছে, তার চরম মূল্য চোকাতে হবে আগামী প্রজন্মকে। ঋণের এই নীরব বোঝা এবং ভুল নীতির মাশুল ভবিষ্যতে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে

পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের