মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ May, ২০২৬

মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ May, ২০২৬ |
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিন চলছে। দ্বিতীয় সেশনের ঠিক শেষ মুহূর্তে ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের কয়েকটি ফ্লাডলাইটে হঠাৎই আগুন ধরে যেতে দেখা গেল। টেস্ট ম্যাচে ফ্লাডলাইট জ্বালানোর প্রয়োজন পড়ে না। কিন্তু আজ পড়েছিল। কারণ মেঘলা পরিবেশের কারণে আলো কমে আসছিল, সে কারণেই ফ্লাডলাইট জ্বালাতে হয়েছিল। জ্বালাতে না জ্বালাতেই বাধল বিপত্তি। আগুন লেগে গেল ফ্লাডলাইটে। প্রেসিডেন্টস বক্সের ঠিক পেছনের ফ্লাডলাইটে এই আগুন লেগেছে। যদিও বিষয়টি অত গুরুতর নয়। এই আগুনের কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন অবশ্য এবারই প্রথম নয়। এর আগে

২০২৩ সালের আগস্টে স্টেডিয়ামটির পূর্ব পাশের গ্যালারির ফ্লাডলাইটে আগুন লেগেছিল। এবারের ঘটনাটি ঘটেছে দক্ষিণ পাশের ফ্লাডলাইটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং