মিয়ানমারে ভূমিকম্পে আহত ২২৭ জনকে চিকিৎসা সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

মিয়ানমারে ভূমিকম্পে আহত ২২৭ জনকে চিকিৎসা সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পে আহতদের মোট ২২৭ জনকে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক দল। শুধু শুক্রবার চিকিৎসা দেওয়া হয় ১৫০ জনকে। এর মধ্যে দুজন ক্যান্সার রোগীর জটিল অস্ত্রোপচারে অংশগ্রহণ এবং অর্থোপেডিক সার্জনরা একটি জটিল সার্জারিতে অংশগ্রহণ করেন। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারে গত ২৮ মার্চ বিধ্বংসী ভূমিকম্পের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দল বর্তমানে মিয়ানমারে অবস্থান করছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত এই মানবিক সহায়তা কার্যক্রম অদ্যাবধি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ১০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি

জেনারেল হাসপাতাল ও ১০০ শয্যাবিশিষ্ট লি ওয়ে হাসপাতালে বাংলাদেশ চিকিৎসক দলের বিশেষজ্ঞরা ১৫০ রোগীর চিকিৎসা সেবা প্রদান করে। বাংলাদেশ মেডিকেল টিমের সার্জিক্যাল বিশেষজ্ঞগণ দুজন ক্যান্সার রোগীর জটিল অস্ত্রোপচারে অংশগ্রহণ এবং অর্থোপেডিক সার্জনগণ একটি জটিল সার্জারিতে অংশগ্রহণ করেন। সর্বমোট ২২৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি এদিন মিয়ানমার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ধ্বসে পড়া বিল্ডিং পরিদর্শন করা হয়। এছাড়া ক্লিয়ারিং অপারেশনের জন্য প্রতিবেদন দেওয়া হয়। শনিবার সরকারি কিছু অফিসের বিল্ডিং এ ক্লিয়ারিং অপারেশনের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দলের কার্যক্রম স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে