মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৬

মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৬ |
ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি কেসি-১৩৫ রিফুয়েলিং (মাঝ আকাশে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত) উড়োজাহাজকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’। শুক্রবার (১৩ মার্চ) ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর এই জোট এমন দাবি করে। চীনের সংবাদমাধ্যম সিনহুয়া এ কথা জানিয়েছে। দুটি পৃথক বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করেছে, তাদের যোদ্ধারা ‘উপযুক্ত অস্ত্র দিয়ে’ একটি কেসি-১৩৫ উড়োজাহাজ ভূপাতিত করেছে। একই ধরনের দ্বিতীয় উড়োজাহাজটিতেও আঘাত হানা হয়। পরে সেটির ক্রুরা ‘শত্রুদের একটি বিমানবন্দরে’ জরুরি অবতরণ করেন। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক আরও জানায়, ইরাকের সার্বভৌমত্ব ও আকাশসীমা রক্ষায় এ অভিযান চালানো হয়েছে। কারণ, দখলদার বাহিনীর উড়োজাহাজ এসব লঙ্ঘন করে আসছে। অন্য আরেকটি বিবৃতিতে গোষ্ঠীটি তাদের সাম্প্রতিক তৎপরতার বিস্তারিত তথ্য তুলে

ধরে। তারা দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তাদের যোদ্ধারা কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ‘ইরাক ও এ অঞ্চলে থাকা দখলদারদের ঘাঁটিতে’ ৩১টি অভিযান চালিয়েছে। এর আগে পশ্চিম ইরাকে যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানিয়েছে, ঘটনাটির সময় সেখানে দুটি উড়োজাহাজ ছিল। এর মধ্যে একটি পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়। অপরটি নিরাপদে অবতরণ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জেরে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই যৌথ হামলার জবাবে ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায়

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মার্কিন উড়োজাহাজে হামলার এ ঘটনা ঘটল। সূত্র:সিনহুয়া

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ বিক্ষিপ্তভাবে ৪ দিন শিলাবৃষ্টি হতে পারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম রোববার থেকে নতুন সময়সূচিতে অফিস মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেফতার অবৈধভাবে জনপ্রতিনিধিদের অপসারণের আইন আনছে বিএনপি সরকার নিজের গাড়ি বাসস-এ ভাড়ায় খাটিয়ে প্রতি মাসে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী ভর্তুকি অনিশ্চয়তায়: গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা রপ্তানিতে বড় ধস: এক বছরে বৈদেশিক মুদ্রা প্রবাহ কমেছে ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত ইউনূসের প্রতারণার খপ্পরে পড়ে ১৮ মাসে সর্বস্বান্ত বাংলাদেশ! শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া নিয়ে শঙ্কা ২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০ দীর্ঘ লাইন: জ্বালানি তেলের জন্য মানুষের দুর্ভোগ চরমে