মার্কিন আগ্রাসনের প্রশংসায় মাচাদো, বললেন ট্রাম্প নোবেলের যোগ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬

মার্কিন আগ্রাসনের প্রশংসায় মাচাদো, বললেন ট্রাম্প নোবেলের যোগ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬ |
শান্তিতে নোবেল পাওয়ার পর গত অক্টোবরেই তা মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেন মারিয়া কোরিনা মাচাদো। এবার একটি মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য। ফক্স নিউজের একটি অনুষ্ঠানে সোমবার ভার্চুয়ালি যুক্ত হন মাচাদো। গত মাসে তিনি পুরস্কার নিতে নরওয়েতে যান। এরপর আর ভেনেজুয়েলায় ফেরেননি। অনুষ্ঠানে মাচাদোর কাছে পুরস্কার উৎসর্গের কারণ সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘ওই সময় (অক্টোবর) আমি বিশ্বাস করতাম তিনি (ট্রাম্প) এর (নোবেল) যোগ্য। বেশিরভাগ মানুষই এখন বলছেন, ট্রাম্প গত শনিবার যা করেছেন, তা অর্জন করা ছিল অসম্ভব।’ নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়া ও বিচারের মুখোমুখি করার প্রশংসাও করেছেন মাচাদো।

বলেছেন, ভেনেজুয়েলার ইতিহাসে ৩ জানুয়ারি অনন্য হয়ে থাকবে। এটি কেবল ভেনেজুয়েলার মানুষের ভবিষ্যতের জন্য নয়, এটি মানবতা, স্বাধীনতার জন্যও বড় পদক্ষেপ। নোবেল পুরস্কার ঘোষণার সময় নরওয়েজিয়ান নোবেল কমিটি মাচাদো সম্পর্কে বলেছিল, তিনি ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস চেষ্টা করেছেন। ‘স্বৈরশাসক’ মাদুরোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলকে। গত শনিবার ডোনাল্ড ট্রাম্পের আদেশে নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। এরপর থেকে বিভিন্ন দেশের নেতারা এমন পদক্ষেপকে আগ্রাসন, বলপ্রয়োগ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। ভেনেজুয়েলার সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনে মাচাদোর প্রতিদ্বন্দ্বীতা করার কথা ছিল। কিন্তু তাঁর প্রার্থীতা বাতিল হলে আরেক নেতা এডমুন্ডো গঞ্জালেস উরুতিয়াকে সমর্থন দেন। নোবেল

পাওয়ার পর তাঁকে ‘ডাইনি’ বলে অ্যাখ্যা দিয়েছিলেন নিকোলাস মাদুরো। লাতিন আমেরিকার তেল ও খনিজ সমৃদ্ধ দেশটিতে ২০১৩ সাল থেকে ক্ষমতায় ছিলেন মাদুরো। গত বছরের শেষ দিক থেকে তাঁর ওপর চাপ প্রয়োগ শুরু করে যুক্তরাষ্ট্র। অভিযোগ তোলা হয়, তিনি যুক্তরাষ্ট্রে মাদক পাচারের সঙ্গে জড়িত। তাঁর ক্ষমতায় থাকা উচিত নয় বলেও বিভিন্ন সময় মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাচাদো কবে ভেনেজুয়েলায় ফিরবেন তা এখনো স্পষ্ট নয়। সোমবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। কারাকাসে জাতীয় পরিষদের অধিবেশনে শপথগ্রহণ শেষে তিনি মাদুরোকে তুলে নেওয়ার ঘটনাকে ‘অপহরণ’ হিসেবে অ্যাখ্যা দেন। বলেন, এ ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। বিবিসি জানিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানটি শুরু হয় মাদুরো ও

তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানিয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়