মাদুরোকে ধরতে কারাকাসে ঢোকে ২০০ মার্কিন সেনা: পেন্টাগন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬

মাদুরোকে ধরতে কারাকাসে ঢোকে ২০০ মার্কিন সেনা: পেন্টাগন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬ |
ভেনেজুয়েলার সদ্য ক্ষমতাচ্যুত বামপন্থি নেতা নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানে প্রায় ২০০ মার্কিন সেনা সরাসরি দেশটির রাজধানী কারাকাসে প্রবেশ করেছিলেন। সোমবার (০৫ জানুয়ারি) পেন্টাগন প্রধান পিট হেগসেথ এ তথ্য জানান। ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। পেন্টাগন প্রধান জানান, গত সপ্তাহের শেষে চালানো এক ঝটিকা অভিযানে মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। এর মধ্য দিয়ে ভেনেজুয়েলায় মাদুরোর ১২ বছরের শাসনের অবসান ঘটে। ওয়াশিংটনের অভিযোগ, মাদুরো একটি আন্তর্জাতিক মাদক চক্র পরিচালনা করতেন। তাকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র ৫ কোটি ডলার পুরস্কারও ঘোষণা করেছিল। ভার্জিনিয়ায় মার্কিন নৌসেনা ও জাহাজ নির্মাণকর্মীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে হেগসেথ বলেন, ‘কারাকাসে আমাদের প্রায় ২০০ জন সাহসী

সেনা সদস্য অভিযান চালিয়ে মার্কিন আদালতে অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় এই সফল অভিযানে কোনো প্রাণহানি হয়নি।’ এই প্রথম কোনো মার্কিন শীর্ষ কর্মকর্তা কারাকাসের সেই অভিযানে অংশ নেওয়া সেনার সংখ্যা প্রকাশ করলেন। হেলিকপ্টার ও প্রায় দেড় শতাধিক সামরিক বিমান এই বিশেষ অভিযানে অংশ নেয়। অভিযানের সময় হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করে দেওয়া হয়। মাদুরো নিজেকে সমাজতান্ত্রিক নেতা হিসেবে দাবি করলেও তার বিরুদ্ধে কঠোর হাতে দেশ শাসন ও নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল। এদিকে, সোমবার নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হলে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে নির্দোষ দাবি করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়