মাদকে আসক্ত কতজন? হবে শুমারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ March, ২০২৫

মাদকে আসক্ত কতজন? হবে শুমারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ March, ২০২৫ |
এই প্রথমবার মাদকে আসক্তদের তালিকা চূড়ান্ত করার জন্য শুমারি হচ্ছে। এমনটি জানিয়েছেন ভারতীয় অর্থমন্ত্রী। গতকাল বুধবার পাঞ্জাব রাজ্যের বাজেট পেশ করেন পাঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা। তখনই এই ঘোষণা দেন তিনি। তিনি বলেন, ‘আমরা আগামী অর্থ বছরে পাঞ্জাবে প্রথমবারের মতো মাদক শুমারি পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। এই রাজ্যের প্রতিটি পরিবারে এই শুমারি চালানো হবে।’ তিনি আরও বলেন, ‘মাদকাসক্তির সমস্যা দূর করার জন্য একটি কার্যকর ও বৈজ্ঞানিক কৌশল তৈরিতে এই তথ্য ব্যবহার করা হবে। সরকার এই উদ্যোগের জন্য ১৫০ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে।’ একইসঙ্গে, পাঞ্জাব সরকার আন্তঃসীমান্ত মাদক চোরাচালান, নিরাপত্তা এবং রাজ্যে খেলাধুলার উন্নয়ন মোকাবেলায় বিশাল বাজেট বরাদ্দ ঘোষণা করেছে। অর্থমন্ত্রী হরপাল

সিং চিমা বিধানসভায় বাজেট বক্তৃতার সময় জানিয়েছেন, আদমশুমারির লক্ষ্য মাদকাসক্তির ব্যাপকতা, নেশামুক্তি কেন্দ্রের ব্যবহার এবং মাদকাসক্ত ব্যক্তিদের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা। চিমা বলেছেন, ‘মাদক পাঞ্জাবের উন্নয়নের জন্য সবচেয়ে বড় হুমকি। শুধু শক্তি ও অস্ত্র দিয়ে নয়, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে বৈজ্ঞানিকভাবেও এর বিরুদ্ধে লড়াই করতে হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়