মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতায় ‘দ্বি-রাষ্ট্র সমাধানই প্রধান ভিত্তি’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতায় ‘দ্বি-রাষ্ট্র সমাধানই প্রধান ভিত্তি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ |
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি জোর দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য ‘দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানই প্রধান ভিত্তি’। একই সঙ্গে তিনি গাজায় মানবিক সহায়তা দ্রুত সরবরাহ করার জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন, বিশেষ করে শীত আসার আগে। শনিবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার জন্য মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কের সঙ্গে এক আলোচনায় এল-সিসি এসব কথা বলেন। এতে আরও অংশ নেন মিশরের পররাষ্ট্র অভিবাসন ও প্রবাসী বিষয়ক মন্ত্রী বাদর আবদেল আত্তি, সাধারণ গোয়েন্দা প্রধান হাসান রাশাদ এবং কায়রোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হেরো মুস্তাফা গার্গ। আলোচনার বিষয়বস্তু: মিশরের প্রেসিডেন্সিয়াল মুখপাত্র জানিয়েছেন, বৈঠকে আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়

নিয়ে আলোচনা করা হয়। যার মধ্যে রয়েছে- গাজায় অস্ত্রবিরতির প্রচেষ্টা এবং বন্দি বিনিময়ের সুবিধার্থে পদক্ষেপ। এছাড়াও লেবাননে অস্ত্রবিরতি চুক্তির বাস্তবায়ন এবং রক্ষা করার বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত ছিল। যা ‘আঞ্চলিক উত্তেজনা কমানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। মিশরের প্রেসিডেন্ট এ সময় সিরিয়ার সংহতি, ভৌগোলিক অখণ্ডতা এবং দেশটির জনগণের নিরাপত্তা সুরক্ষার গুরুত্ব জোর দিয়েছেন। আলোচনায় মিশর-যুক্তরাষ্ট্র সম্পর্কের কৌশলগত গভীরতাও তুলে ধরা হয়। উভয় দেশ তাদের পারস্পরিক স্বার্থ এগিয়ে নেওয়ার জন্য সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।সূত্র: আল-মায়াদিন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না