মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬ |
মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর নৌ শাখা। তাদের ভাষ্য অনুযায়ী, ‘অপারেশন ট্রু প্রমিজ ফোর’-এর ৪৯তম ধাপের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। আইআরজিসি জানায়, তিনটি ভিন্ন ফরমেশনে ভাগ হয়ে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটগুলো হামলা চালায়। বিশেষ করে আল-ধাহাফরা বিমান ঘাঁটির প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, কন্ট্রোল টাওয়ার এবং বিমান প্রতিরক্ষা হ্যাঙ্গার লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া শেখ ঈসা বিমান ঘাঁটির আগাম সতর্কতা রাডার, জ্বালানি ট্যাঙ্ক এবং কেন্দ্রীয় র‍্যাম্প এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। একই সঙ্গে আল-উদেইরি হেলিকপ্টার ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে

জানায় আইআরজিসি। এতে সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার ও হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের দাবি। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অভিযানের সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে আঘাত হানা হয়েছে এবং কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে হামলার পাশাপাশি হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথাও জানিয়েছে আইআরজিসি। তাদের দাবি, শত্রু রাষ্ট্র বা তাদের মিত্রদের কোনো তেলবাহী ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে চলাচল করতে পারবে না। এমন কোনো চলাচলকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ বিক্ষিপ্তভাবে ৪ দিন শিলাবৃষ্টি হতে পারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম রোববার থেকে নতুন সময়সূচিতে অফিস মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেফতার অবৈধভাবে জনপ্রতিনিধিদের অপসারণের আইন আনছে বিএনপি সরকার নিজের গাড়ি বাসস-এ ভাড়ায় খাটিয়ে প্রতি মাসে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী ভর্তুকি অনিশ্চয়তায়: গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা রপ্তানিতে বড় ধস: এক বছরে বৈদেশিক মুদ্রা প্রবাহ কমেছে ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত ইউনূসের প্রতারণার খপ্পরে পড়ে ১৮ মাসে সর্বস্বান্ত বাংলাদেশ! শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া নিয়ে শঙ্কা ২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০ দীর্ঘ লাইন: জ্বালানি তেলের জন্য মানুষের দুর্ভোগ চরমে