ভেনেজুয়েলা উপকূলে তেলবাহী জাহাজ জব্দ ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫

ভেনেজুয়েলা উপকূলে তেলবাহী জাহাজ জব্দ ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫ |
দক্ষিণ অ্যামেরিকার দেশ ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রুয়টার্স জানায়, বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছি, বড় একটি জাহাজ, সবচেয়ে বড়টি। আরও অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্প প্রশাসনের তিনজন কর্মকর্তা জানান, উপকূলীয় সেনাদের নেতৃত্বে ওই জাহাজটি জব্দ করা হয়েছে। জাহাজটির নাম, কোন দেশের পতাকা ছিল, ঠিক কোথায় জব্দ করা হয়েছিল এসব তথ্য প্রকাশে অসম্মতি জানান কর্মকর্তারা। ব্রিটিশ নৌপরিবহন ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ড জানায়, বুধবার সকালে ভেনেজুয়েলা থেকে তেলবাহী জাহাজটি জব্দ করা হয় বলে ধারণা করা হচ্ছে। জাহাজটি পূর্বে ইরানের সঙ্গে

তেল বাণিজ্যে জড়িত থাকার দাবি অ্যামেরিকা এটি জব্দ করে। জব্দের খবর ছড়ানোর পরপর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। ভেনেজুয়েলার আয়ের গুরুত্বপূর্ণ উৎস তেল। দেশটিতে আছে এ খনিজ সম্পদের বিপুল মজুদ। তবে জাহাজ জব্দের এ ঘটনা দেশটির তেলবাহী বাণিজ্য প্রতিরোধ চেষ্টার পূর্বাভাস হতে পারে বলে মনে করছেন অনেকে। এ ঘটনায় তেলের মূল্য বৃদ্ধি ও অ্যামেরিকা-ভেনেজুয়েলা সংকট আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তেলবাহী জাহাজ জব্দের ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ভেনেজুয়েলার সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়