ভেনেজুয়েলার রাজধানীসহ ৪ অঞ্চলে মার্কিন হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬

ভেনেজুয়েলার রাজধানীসহ ৪ অঞ্চলে মার্কিন হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬ |
ভেনেজুয়েলার রাজধানীসহ চার অঞ্চলে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির মার্কিন এ হামলাকে ‘সরাসরি সামরিক আগ্রাসন’ বলে আখ্যা দিয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার সরকার রাজধানী কারাকাসসহ দেশটির অন্তত চারটি অঞ্চলে হামলা হয়েছে। এসব হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তারা। এমনকি এই ঘটনাকে ভেনেজুয়েলা ‘সামরিক আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে। শনিবার এক বিবৃতিতে ভেনেজুয়েলার সরকার জানায়, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ভেনেজুয়েলার ভূখণ্ড ও জনগণের ওপর হামলার’ অভিযোগ তুলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়, রাজধানী কারাকাসের পাশাপাশি মিরান্দা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যের বেসামরিক ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এসব

হামলা চালানো হয়েছে। এই অভিযোগ এমন এক সময় এসেছে, যখন স্থানীয় সময় শনিবার রাত প্রায় ২টার দিকে কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় আকাশে নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান বা উড়োজাহাজের শব্দও শোনা গেছে। ভেনেজুয়েলার সরকার আরও জানায়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সংবিধান ও জাতীয় নিরাপত্তা আইনের আলোকে ‘যথাযথ সময় ও পরিস্থিতিতে’ জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা কার্যকর করার নির্দেশ দিয়েছেন। আলজাজিরা জানিয়েছে, ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার ভেতরে একাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। সিবিএস-এর প্রতিবেদনে বলা হয়, এসব লক্ষ্যবস্তুর

মধ্যে সামরিক স্থাপনাও ছিল। তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সব প্রশ্ন হোয়াইট হাউসের কাছে পাঠিয়েছে বলে জানিয়েছে সিবিএস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান