ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের
কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী
যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান
ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান
কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা?
খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ
ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন অভিযানে যাচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে কেন্দ্র করে একটি নতুন ধরনের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্য প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সরকারের ওপর চাপ বৃদ্ধি করা।
মার্কিন কর্মকর্তাদের মতে, অভিযানের প্রথম ধাপ হতে পারে গোপন সামরিক কার্যক্রম। তবে সঠিক সময় ও পরিধি এখনো স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা জানা যায়নি।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শনিবার (২২ নভেম্বর) বলেছেন, ভেনেজুয়েলার ক্ষেত্রে ‘কিছুই বাদ দেওয়া হচ্ছে না’।
ট্রাম্প প্রশাসন মাদুরোর বিরুদ্ধে বিভিন্ন বিকল্প বিবেচনা করছে। তাদের দাবি, মাদুরো অবৈধ মাদকের সরবরাহে জড়িত, যা যুক্তরাষ্ট্রে মৃত্যুর কারণ হচ্ছে। মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন।
মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ভেনেজুয়েলার আকাশসীমায় উড়তে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে।
ইতিমধ্যে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্র আগামীকাল ‘কার্টেল দে লস সোলেস’-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে। এই তালিকাভুক্তি মাদুরোর সম্পদ ও ভেনেজুয়েলার অবকাঠামোতে হামলার নতুন বিকল্প খুলে দেবে। তবে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও রাখা হয়েছে। সামরিক প্রস্তুতিও শুরু হয়েছে। নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী জাহাজ ‘জেরাল্ড এফ. ফোর্ড’ ১৬ নভেম্বর ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে। এটি সাতটি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং এফ–৩৫ যুদ্ধবিমান নিয়ে অবস্থান করছে। মার্কিন কর্মকর্তাদের মতে, কারাকাসের সঙ্গে কথাবার্তা চলছে, যা নতুন অভিযান কতটা বিস্তৃত হবে তা প্রভাবিত করতে পারে। তথ্যসূত্র : রয়টার্স