ভুল করে অন্যের হীরা ভর্তি ব্যাগ বাংলাদেশে নিয়ে এলেন যাত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫

ভুল করে অন্যের হীরা ভর্তি ব্যাগ বাংলাদেশে নিয়ে এলেন যাত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫ |
দুবাই ব্যবসায়ীর একটি হীরার ব্যাগ ভুল করে বাংলাদেশে নিয়ে এসেছিলেন এক বাংলাদেশি যাত্রী। তবে হীরার ব্যাগটি উদ্ধার করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ফেরত দিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার শুরু যখন দুবাইয়ের ওই হীরার ব্যবসায়ী একটি গহনার প্রদর্শনীতে যোগ দিতে উপসাগরীয় একটি দেশে যাচ্ছিলেন। চারটি হীরার ব্যাগ বহন করছিলেন তিনি, যার মূল্য ১১ লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৮ লাখ টাকা)। গন্তব্যে পৌঁছানোর পর ব্যবসায়ী দেখলেন, চারটি ব্যাগের মধ্যে একটি নেই। এরপর তিনি সেই দিনই দেশে ফিরে আসেন এবং বিমানবন্দর নিরাপত্তা বিভাগে একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে একটি বিশেষ তদন্ত দল

গঠন করা হয়। তদন্ত দল আবিষ্কার করে যে, একজন বাংলাদেশি যাত্রী নিরাপত্তা তল্লাশির সময় ভুল করে হীরার ব্যাগটি নিয়ে এসেছেন। কারণ তার ব্যাগ ও হীরার ব্যাগের মধ্যে উল্লেখযোগ্য মিল ছিল। এ কারণে তিনি ব্যাগটি নিজের বলে মনে করেছিলেন। এরপর ওই যাত্রী ব্যাগটি নিয়ে বাংলাদেশে ফিরে আসেন। অন্যদিকে ওই ব্যবসায়ী অজান্তেই বাংলাদেশি ব্যক্তির একই রকম দেখতে ব্যাগটি তুলে নেন। এ ঘটনায় দুবাই পুলিশ দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেয়। ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এবং সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের সাথে সরাসরি সমন্বয়ের মাধ্যমে হীরার ব্যাগটি সফলভাবে খুঁজে পাওয়া যায় এবং সংযুক্ত আরব আমিরাতের মালিকের কাছে ফেরত দেয়া হয়। হীরার ব্যাগ ফিরে পেয়ে ওই ব্যবসায়ী দুবাই

পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি সত্যিই বুঝতে পারছি না কিভাবে আমার কৃতজ্ঞতা প্রকাশ করব। আপনাদের অসাধারণ মনোযোগ এবং মানুষকে খুশি করার জন্য আপনাদের আন্তরিক প্রতিশ্রুতি সত্যি প্রশংসনীয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং