ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ!
সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ
সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি
১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা
‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী
আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক
ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি
ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসাসহ কয়েক ধরনের ভিসা চালু রয়েছে। তবে দেশের পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে সব ধরনের ভারতীয় ভিসা চালু করা হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। দুর্গাপূজার মতো উৎসব এ সম্পর্ককে আরও মজবুত করে।
ভারতের এই শীর্ষ কূটনীতিক কুমুদিনীতে অনুষ্ঠিত সপ্তমী পূজায় অংশ নেন এবং সবার প্রতি শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন, এটা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং ভারত ও বাংলাদেশের মানুষের জন্য একটি দুর্দান্ত মিলনমেলা।
দুর্গাপূজা দুই দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনুক—এই কামনা করি। প্রণয় ভার্মা কুমুদিনী চত্বরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক মহাবীর পতি এবং ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী। পরে তিনি কুমুদিনী লাইব্রেরিতে চা-চক্রে অংশ নেন এবং বজরা নৌকায় করে লৌহজং নদ পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে যান। সেখানে তিনি ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল হালিম, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম এবং কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক। এর
আগে এই পূজামণ্ডপ পরিদর্শনে এসেছিলেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, কানাডার হাইকমিশনার অজিত সিং এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী। তারাও পূজামণ্ডপে আরতিতে অংশগ্রহণ করেন এবং পূজার আয়োজনের প্রশংসা করেন।