ভিয়েতনামে টানা বর্ষণে ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫

ভিয়েতনামে টানা বর্ষণে ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪১

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫ |
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে টানা বর্ষণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের এই দুর্যোগে কমপক্ষে ৪১ জনের প্রাণহানি হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও অনেকেই। শুক্রবার (২১ নভেম্বর) প্রকাশিত বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। অবিরাম বৃষ্টিপাতে ৫২ হাজারেরও বেশি বাড়ি পানিতে তলিয়ে গেছে, আর প্রায় পাঁচ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। গত তিন দিনে কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ দেড় মিটার ছাড়িয়েছে, যা ১৯৯৩ সালের ভয়াবহ বন্যার রেকর্ড ৫.২ মিটার-এর কাছাকাছি গিয়ে ঠেকেছে। মধ্যাঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে রয়েছে - হোই আন, না চাং,এবং মধ্যাঞ্চলের আরও বেশ কিছু উপকূলীয় অঞ্চল। ভিয়েতনাম সাম্প্রতিক মাসগুলোতে কালমেগি ও বুয়ালয়সহ একাধিক টাইফুনের আঘাত সহ্য

করেছে। সরকারি হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেশের ক্ষতি ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সেতু ভেসে যাওয়া, ভূমিধস ও জরুরি অবস্থা স্থানীয় গণমাধ্যমের ভিডিও ও ছবিতে দেখা গেছে যে, অনেক মানুষ ঘরবাড়ির ছাদে আশ্রয় নিয়ে পানির চাপ সামলাচ্ছেন, লাম ডং প্রদেশে একটি ঝুলন্ত সেতু নোঙর ছিঁড়ে ভেসে গেছে, ভূমিধসে প্রধান সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রদেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বন্যাকবলিত অঞ্চলগুলো থেকে কয়েক লাখ মানুষকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকাজে সেনা সদস্য, পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন। না চাংয়ের এক রেস্তোরাঁ মালিক এএফপিকে বলেন, “রেস্তোরাঁ প্রায় এক মিটার পানির নিচে। আসবাবপত্র নিয়ে ভাবছি, কিন্তু কিছুই করার নেই।

বৃষ্টি থামছে না এবং পানি দ্রুত নামবেও বলে মনে হয় না।” রোববার পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে কর্তৃপক্ষ জানিয়েছে, ভিয়েতনামের মধ্যাঞ্চলে রোববার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩ সাবওয়ে স্টেশন থেকে ১জনের মরদেহ উদ্ধার, হামলার শঙ্কা ট্রাম্পের গঠিত রিলিজিয়াস ফ্রিডম কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্যর পদত্যাগ চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায় সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি আইনশৃঙ্খলা বাহিনীই যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে? জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ: শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সুফল পাচ্ছে বাংলাদেশ ইনসাফের দোকানে ভেজাল মাল: নিমের মাজনে নিম নেই, জামায়াতের ইসলামে ইসলাম নেই পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ