ভালোবাসা নিয়ে ফিরে গেলেন হামজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫
     ১২:২৪ অপরাহ্ণ

ভালোবাসা নিয়ে ফিরে গেলেন হামজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ | ১২:২৪ 112 ভিউ
লাল-সবুজ দলের হয়ে খেলার আবেগ নিয়ে এসেছিলেন। খেললেন, পেলেন ভালোবাসা। তাতে আপ্লুত হামজা চৌধুরী ভারতের বিপক্ষে ম্যাচে ছিলেন উজ্জ্বল। জাতীয় দলের ডিউটি শেষে শেফিল্ড ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নশিপে মনোযোগ দেওয়ার পালা। যাওয়ার আগে অভিব্যক্তি জানিয়ে গেলেন, সমর্থকদের দিলেন ধন্যবাদ। গতকাল সকাল পৌনে ১০টার ফ্লাইটে হামজা চৌধুরী প্রথমে ঢাকা থেকে সিলেট যান। সেখান থেকে একই ফ্লাইটে পৌনে ১২টায় ম্যানচেস্টারের উদ্দেশে রওনা হন। ম্যানচেস্টার বিমানবন্দর থেকে ৪২ মাইল দূরের শেফিল্ড ইউনাইটেড ক্লাবে যাবেন হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের লিগ টেবিলের শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের সমান, ৮০ পয়েন্ট সংগ্রহ করেছে হামজা চৌধুরীর ক্লাব শেফিল্ড ইউনাইটেড। সরাসরি প্রিমিয়ারে উত্তরণের দৌড়ে শক্ত অবস্থানে আছে দুই ক্লাব—লিডস ইউনাইটেড ও শেফিল্ড

ইউনাইটেড। আজ রাত ২টায় প্রিমিয়ারে উত্তরণের প্লে-অফের দৌড়ে থাকা কভেন্ট্রি সিটির বিপক্ষে খেলবে শেফিল্ড ইউনাইটেড। দীর্ঘ ভ্রমণের ধকলের কারণে কোচ ক্রিস ওয়াইল্ডার সে ম্যাচে আদৌ হামজা চৌধুরীকে খেলাবেন কি না—নিশ্চিত নয়। ঢাকা ছেড়ে যাওয়ার আগে হামজা চৌধুরী বলেছেন, ‘শুধু ধন্যবাদ দিতে চাই। এখানে আসা, বাংলাদেশের হয়ে খেলা আমার কাছে কতটা বিশেষ—ভাষায় প্রকাশ করতে পারছি না। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।’ ভারতের বিপক্ষে ম্যাচে মাঠজুড়ে বিচরণ ছিল হামজা চৌধুরীর। কখনো রক্ষণে, কখনো মাঝমাঠে। একের পর এক সুযোগ সৃষ্টি করে বাংলাদেশ যখন গোল মিসের মহড়া দিচ্ছিল, তখন দলকে সহায়তা করতে বক্স টু বক্স খেলতে দেখা গেছে এ ফুটবলারকে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের আগে ও

পরে হামজা চৌধুরীকে ঘিরে উন্মাদনা লক্ষ করা গেছে। উন্মাদনা ছিল ঢাকায়ও। এ ফুটবলারকে ঘিরে চলা উন্মাদনার পারদ চড়িয়ে দিলেন বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা। ম্যাচের এ স্প্যানিশ কোচ বলছিলেন, ‘বাংলাদেশের জার্সিতে এটা ছিল হামজার প্রথম ম্যাচ। স্বল্প সময়ে সে দলের সঙ্গে মিশে গেছে। ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছে সে। ঘরের মাঠে আমরা আরও শক্তিশালী। আশা করছি, হামজার জন্য আরও ভালো ম্যাচ অপেক্ষা করছে।’ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ সিঙ্গাপুর। ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে প্রথম হোম ম্যাচ খেলবে হাভিয়ের ক্যাবরেরার দল। সে ম্যাচের আগে হামজা চৌধুরী বলেছেন, ‘ইনশাআল্লাহ, আমি জুনে ফিরে আসব। আমার সুস্বাস্থ্যের জন্য এবং আমার ফিরে আসার জন্য দোয়া

করবেন। ইনশাআল্লাহ, আমি আপনাদের সবার সঙ্গে জুনে আরও দুটি বড় ম্যাচের জন্য ফিরে আসব। ওই সময় দেখা হবে।’ ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে বিচরণ করেছেন হামজা চৌধুরী। খেলেছেন উয়েফা অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপেও। সেই হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হলো

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা