ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি
প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে
টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ
রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি
রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা
বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু
ভারত বিরোধিতায় সরব হাদী, জীবন বাঁচাতে চড়লেন ভারতের উপহার দেওয়া অ্যাম্বুলেন্সেই
ভাগ্যের এক অদ্ভুত সমীকরণের মুখোমুখি হলেন সর্বদা ভারত বিরোধী অবস্থানে থাকা ব্যক্তিত্ব হাদী। যিনি রাজনীতি বা সামাজিক কর্মকাণ্ডে ‘ভারত বিরোধিতা’কেই নিজের প্রধান পুঁজি হিসেবে ব্যবহার করে এসেছেন, আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তাকেই ভরসা করতে হলো ভারত সরকারের দেওয়া উপহারের ওপর।
গুরুতর আহত অবস্থায় হাদীকে হাসপাতালে স্থানান্তরের সময় যে বিশেষায়িত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হয়, সেটি মূলত ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া উপহার।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের সময় ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন (যার মধ্যে অত্যাধুনিক ৫০টি বিশেষায়িত অ্যাম্বুলেন্সও ছিল)। চিকিৎসা সেবায় নিয়োজিত সেই অ্যাম্বুলেন্সগুলোর একটিতেই আজ ঠাঁই হয়েছে কট্টর ভারত
সমালোচক হাদীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বিষয়টিকে ‘ভাগ্যের নির্মম পরিহাস’ হিসেবে অভিহিত করছেন।
সমালোচক হাদীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বিষয়টিকে ‘ভাগ্যের নির্মম পরিহাস’ হিসেবে অভিহিত করছেন।





