ভারত, চীনসহ ৫ দেশকে কঠোর হুমকি ডোনাল্ড ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫

ভারত, চীনসহ ৫ দেশকে কঠোর হুমকি ডোনাল্ড ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫ |
ভারতসহ ৪ দেশকে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিকসের ৫ দেশ– ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা আছে এই হুমকির আওতায়। ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে, ব্রিকস দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরি করার চেষ্টা করে, তবে তাদের পণ্যের ওপর ১৫০% শুল্ক আরোপ করা হবে। ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ‘ব্রিকস রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করছিল... তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল।’ ট্রাম্প আরও উল্লেখ করেন যে, তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দেন, ‘যে কোনো ব্রিকস রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা উল্লেখ করে, তবে তাদের পণ্যের ওপর ১৫০% শুল্ক আরোপ করা

হবে। আমরা তোমাদের পণ্য চাই না।’ এই হুমকির পর থেকে ব্রিকস দেশগুলো থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে ট্রাম্প জানান। এর আগে, ট্রাম্প বলেছিলেন যে, ব্রিকস দেশগুলো যদি নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে, তাহলে তিনি তাদের আমদানির ওপর ১০০% শুল্ক আরোপ করবেন। এবার তিনি শুল্কের পরিমাণ আরও বাড়ানোর হুমকি দিলেন। তার মতে, যে কোনো দেশ যদি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করার চেষ্টা করে, তবে তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। ব্রিকস হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি জোট। এই জোড় বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করার জন্য বিকল্প মুদ্রা

চালুর বিষয়ে আলোচনা করে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে