ভারতে প্রবেশের সময় ৩১ বাংলাদেশি আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪

ভারতে প্রবেশের সময় ৩১ বাংলাদেশি আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ |
চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে অনুপ্রবেশের সময় ৩১ জন বাংলাদেশিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৫৮-বিজিবি) সদস্যরা। এ ছাড়াও দুজন নারীকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে আটক করা হয়। সোমবার (২৮ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ। আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ, ১৯ জন নারী এবং ৫ শিশু রয়েছে। আটককৃতদের দুই উপজেলার পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটককৃতরা বরিশাল, নড়াইল, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর ও চট্টগ্রাম জেলার বাসিন্দা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কতিপয় বাংলাদেশি নাগরিক ভারতে যাওয়ার চেষ্টা করছে -এমন খবরের ভিত্তিতে

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত সীমান্ত এলাকায় মানব পাচার বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮-বিজিবি)। অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর, মহেশপুর উপজেলার শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর ও বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৭ জন পুরুষ, ১৯ জন নারী এবং ৫ শিশুকে আটক করা হয়। এ ছাড়াও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই নারীকে আটকের পর (আন্তঃসীমান্ত মানব পাচার প্রতিরোধ বিষয়ক আইন ও ভিকটিম চিহ্নিতকরণ সংস্থা) জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়