ভারতে পালাতে দাড়ি-গোঁফ ছেঁটে ফেলেন শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ September, ২০২৪

ভারতে পালাতে দাড়ি-গোঁফ ছেঁটে ফেলেন শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ September, ২০২৪ |
অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালাতে চেয়েছিলেন সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু। এ জন্য দাড়ি-গোঁফও ছেঁটে ফেলেন তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দর্শা সীমান্ত এলাকা থেকে স্থানীয়দের কাছে ধরা পড়েন তারা। পরে পুলিশে সোপর্দ করা হয় তাদের। জানা যায়, শুরুতে শ‍্যামল দত্তকে দাড়ি-গোঁফ ছাঁটা অবস্থায় অচেনা লাগছিল। তবে শেষ পর্যন্ত স্থানীয়রা তাকে চিনে ফেলেন। অন্যদিকে ভারতের পালানোর সময় -গোঁফ ছেঁটে ফেলেন মোজাম্মেল বাবু। মানুষের চোখ ফাঁকি দিতে স্বাভাবিক চেহারা পাল্টে ফেলতে চেয়েছিলেন দু'জন । তাদের সঙ্গে ছিলেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব। স্থানীয়রা জানায়, একটি প্রাইভেট কার গভীর রাত থেকে কখনো

ঘোষবেড় দিয়ে সীমান্তের দিকে, কখনো ধোবাউড়া রোডের দর্শাপাড় এলাকায় বেশ কিছুক্ষণ চক্কর দেয়। এ সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে উৎসুক জনতা প্রাইভেট কারটি আটক করে। পরে গাড়িতে থাকা লোকজনের পরিচয় জানতে চায়। মোজাম্মেল হোসেন বাবুর গোঁফ ও শ্যামল দত্তের দাড়ি কাটা থাকায় প্রথমে তাদের কেউ চিনতে পারেনি। শেষ পর্যন্ত স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বলেন, অবৈধভাবে ভারতে পালাতে গিয়ে ধোবাউড়া সীমান্তের দর্শা এলাকা থেকে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবুসহ চারজনকে আটক করা হয়। পরে কড়া নিরাপত্তায় তাদের ডিএমপির ডিবি টিমের কাছে হস্তান্তর করা হয়। শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস

ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। আর একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেল বাবু। এর আগে আগরতলা সীমান্ত দিয়ে সপরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছিল আখাউড়া ইমিগ্রেশন পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোক পালনের অধিকারও নাগরিক অধিকার, কোনোভাবেই বাধা দিতে পারে না রাষ্ট্র শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয় চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব! জৈনপুরী দরবারকে ‘যৌনপুরী’ বলায় তোপের মুখে মাফ চাইলেন রাশেদ হাসনাত আবদুল্লাহ: তারেক রহমান সরকার চালাচ্ছেন না, সরকার হাইজ্যাক হয়ে গেছে ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’ আয়ের সাথে ব্যয়ের হিসেব মিলছে না, সংসার খরচের ফর্দে পড়ল কাঁচি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভিসি ও ছাত্রদল নেতাদের ভবনের ভেতরে রেখে তালা দিলো চুয়েট শিক্ষার্থীরা স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় কুপিয়ে হিন্দু যুবককে হত্যা ‘শর্ত মানব না’ বলে চোটপাট: দু’দিন না যেতেই জ্বালানি খাতের জন্য বিশ্বব্যাংক-আইএমএফের কাছে হাত পাতল বাংলাদেশ জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে বিএনপি-জামায়াত ও এনসিপির হামলা ভোলার ইআবা নেতার সাথে বেগানা নারীর গোপন ভিডিও ভাইরাল আওয়ামী লীগের সাথে ‘যোগাযোগ’ আছে অভিযোগে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার সারাদেশে দুই দিন এলপিজি বিক্রয় বন্ধের ঘোষণা এ কেমন শিক্ষাব্যবস্থা? ঘটনাস্থল- রামগতির মাদ্রাসায়ে বাবুত তাকওয়া বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র