ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫

ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫ |
ভারতের তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন। সোমবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী একটি প্রাইভেট বাস ও তেনকাসি থেকে কোভিলপট্টির উদ্দেশ্যে রওনা হওয়া আরেকটি বাস সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসই দুমড়ে-মুচড়ে যায় এবং এতে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। স্থানীয় প্রশাসন, দমকল ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠান। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মাদুরাই থেকে সেনকোট্টাইগামী কেসার বাসটি বেপরোয়া গতিতে চলছিল। অতিরিক্ত গতি ও অবহেলাজনিত ড্রাইভিংয়ের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে

করা হচ্ছে। এনডিটিভি জানিয়েছে, আহত ২৮ জনকে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃত্যু আরও বাড়তে পারে। দুর্ঘটনাটি নিয়ে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, তেনকাসি-কাদায়ানালুর এলাকায় বাস দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর অত্যন্ত মর্মান্তিক। জেলা প্রশাসককে হাসপাতালে গিয়ে আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছি। নিহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য সরকার

তাদের পাশে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়