ভারতে থাকা না-থাকার সিদ্ধান্ত শেখ হাসিনার: এস জয়শঙ্কর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫

ভারতে থাকা না-থাকার সিদ্ধান্ত শেখ হাসিনার: এস জয়শঙ্কর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫ |
ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনার ভারতে থাকা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং যে পরিস্থিতি তাঁকে ভারতে আসতে বাধ্য করেছে, সেই পরিস্থিতিই এখন তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করছে। গত বছরের আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনশেষ হয়। সেই সময় ব্যাপক সহিংসতায় বহু মানুষের প্রাণহানি ঘটে এবং অসংখ্য মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। সম্প্রতি ঢাকার বিশেষ আন্তর্জাতিক অপরাধ আদালত শিক্ষার্থী-জনতার আন্দোলনে সরকারি দমন-পীড়নের অভিযোগে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। অনুপস্থিতিতেই এ রায় দেওয়া হয়। ভারতের রাজধানী

নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে এস জয়শঙ্কর বলেন, তিনি নির্দিষ্ট পরিস্থিতিতে ভারতে এসেছেন এবং সেই পরিস্থিতিই এখন তাঁর ভবিষ্যৎ সিদ্ধান্ত নির্ধারণে বড় ভূমিকা রাখছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে। ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়ে মন্তব্য আলোচনার আরেক অংশে এস জয়শঙ্কর ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি প্রতিবেশী বাংলাদেশের জন্য একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশে আগের নির্বাচনের বিষয়ে অসন্তোষ ছিল, আর যদি সমস্যা নির্বাচনকে কেন্দ্র করেই হয়, তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন। জয়শঙ্কর আরও বলেন, ভারত সব সময় চায় প্রতিবেশী দেশগুলোতে গণতান্ত্রিক পথ সুদৃঢ় হোক। বাংলাদেশের ভবিষ্যৎ সরকার যেই

হোক, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাদের ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?