ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ‘মিসাইল’ উস্কানি: ইমোজি দিয়ে পূর্ণ সমর্থন জানালেন মীর আহমদ বিন কাসেম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ‘মিসাইল’ উস্কানি: ইমোজি দিয়ে পূর্ণ সমর্থন জানালেন মীর আহমদ বিন কাসেম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ |
পাকিস্তানের এক রাজনৈতিক নেতার ভারতের প্রতি ছোঁড়া ‘মিসাইল ও সেনাবাহিনীর’ উস্কানিমূলক হুমকিকে প্রকাশ্যে সমর্থন জানালেন জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)। কোনো শব্দ ব্যয় না করে, কেবল তিনটি বিস্ফরক ইমোজি ব্যবহার করে তিনি বুঝিয়ে দিয়েছেন—পাকিস্তানের এই যুদ্ধংদেহী মনোভাবের সাথে তিনি পুরোপুরি একমত। সম্প্রতি পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) যুবনেতা কামরান সাইদ উসমানি এক ভিডিও বার্তায় ভারতকে হুমকি দিয়ে বলেন, "পাকিস্তানের মিসাইল খুব বেশি দূরে নয়।" প্রতিবেশী দেশের প্রতি এমন সরাসরি সামরিক হামলার হুমকি বা উস্কানি সাধারণত কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত। কিন্তু ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম এই সংবাদটি তার ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন তিনটি

ইমোজি— পেশিশক্তি , বিস্ফোরণ , এবং বিস্ফোরক বিশ্লেষকদের মতে, এই ইমোজিগুলোর মাধ্যমে তিনি কেবল সংবাদটি শেয়ার করেননি, বরং এই উস্কানিতে নিজের উচ্ছ্বাস ও সমর্থন প্রকাশ করেছেন। পেশিশক্তি : পাকিস্তানের এই হুমকিকে তিনি ‘মুসলিম শক্তির’ উত্থান হিসেবে দেখছেন। বিস্ফোরণ ও বিস্ফোরক : ‘মিসাইল’ বা যুদ্ধের মতো ধ্বংসাত্মক পরিণতির প্রতি তার পরোক্ষ সমর্থন বা আগ্রহ এই ইমোজির মাধ্যমে ফুটে উঠেছে। অর্থাৎ, পরিস্থিতির উত্তাপ ছড়ানো বা উস্কানিতে তিনি যেন ঘি ঢাললেন। মীর আহমদ বিন কাসেমের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। তার অনুসারীদের একাংশ যেমন এই উস্কানিমূলক অবস্থানে সায় দিয়েছেন, তেমনি তীব্র নিন্দাও এসেছে। পোস্টের নিচে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের একটি প্রোফাইল থেকে ক্ষোভ প্রকাশ করে লেখা

হয়েছে, "তুই তো রাজাকারের বাচ্চা"। এই মন্তব্যটি প্রমাণ করে, পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে এমন উস্কানিমূলক অবস্থান নেওয়াকে বাংলাদেশের একটি বড় অংশ এখনো ১৯৭১ সালের প্রেক্ষাপটে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবেই গণ্য করে। শব্দহীন এই পোস্টের মাধ্যমে মীর আহমদ বিন কাসেম স্পষ্ট করে দিলেন, ভূ-রাজনীতিতে উত্তেজনা বা সংঘাতের উস্কানি থাকলেও, তিনি সেই ‘বারুদের’ পক্ষেই অবস্থান নিচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!