ভারতের ‘ডামি যুদ্ধবিমান’র ফাঁদে পা দিয়েছিল পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মে, ২০২৫

ভারতের ‘ডামি যুদ্ধবিমান’র ফাঁদে পা দিয়েছিল পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৫ |
অপারেশন সিঁদুর নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমে। সেখানে দাবি করা হয়েছে যুদ্ধ চলাকালীন পাকিস্তানকে বোকা বানাতে পরিকল্পিতভাবে ‘ডামি যুদ্ধবিমান’ পাঠিয়েছিল ভারত। প্রতিবেদনে আরও বলা হয়, সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তানের বিভিন্ন স্থাপনা ও বিমান সেনাঘাঁটি ধ্বংস করে ভারত। ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখতে ব্যর্থ হয় পাকিস্তানের রেডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভারতীয় সেনাবাহিনী সুপরিকল্পিতভাবে ‘ডামি যুদ্ধবিমান’ পাঠিয়ে পাকিস্তানকে নাকি বোকা বানিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে ‘ডামি যুদ্ধবিমান’ পাঠিয়েছিলেন ভারতীয় সেনারা। বিষয়টি বুঝতে পারেনি পাকিস্তান। প্রত্যাঘাত করতে সক্রিয় হয় তারা। আর তাতেই ভারতের কাছে ধরা পড়ে যায় তাদের লুকিয়ে রাখা রেডারের অবস্থান। তা

বুঝে নিয়েই একের পর এক হামলায় ‘অপারেশন সিঁদুর’ সফল করে ভারত। প্রতিবেদনের আরও বলা হয়েছে, অপারেশন সিঁদুর শুরুর আগে ভারতীয় বিমান সেনারা বেশ কয়েকটি ‘ডামি যুদ্ধবিমান’ নিয়োগ করেছিল। ওই বিমানগুলিতে চালক ছিলেন না। পাকিস্তানি সেনাবাহিনী ওই ‘ডামি যুদ্ধবিমান’-কেই আসল ভেবে বসে। তার ফলে ‘শত্রু যুদ্ধবিমান’কে চিহ্নিত করার জন্য নিজেদের রেডার যন্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে তোলে পাক সেনা। এর ফলে তাদের রেডার যন্ত্রের অবস্থান ধরে ফেলে ভারতীয় সেনা। আর তার পরেই সেই রেডার যন্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশানা করা হয়। ইজরায়েলে তৈরি হারোপ ছোড়ে ভারত। দুই দেশের মধ্যে উত্তেজনার আবহে পাকিস্তান নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোপন এক স্থানে সরিয়ে নিয়ে গিয়েছিল। চিনের

তৈরি এইচকিউ-৯ মোতায়েন করেছিল তারা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সেই নতুন অবস্থান অজানা ছিল ভারতের। কিন্তু ভারতের পাঠানো ‘ডামি যুদ্ধবিমান’-এর টোপে পাকিস্তান পা দিতেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সঠিক অবস্থান ধরা পড়ে যায় ভারতের সেনার কাছে। এর ফলে তাতে আঘাত হানতে সুবিধা হয়। অন্যদিকে, পাকিস্তানের ছোড়া ড্রোন, ক্ষেপণাস্ত্র নষ্ট করে দেয় ভারতের আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ‘আকাশতির’। দেশীয় প্রযুক্তিতেই এই প্রাচীর তৈরি করেছে ভারত, যা রুখে দিয়েছে পাকিস্তানের হামলা। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে বিচ্ছিন্নতাবাদী হামলায় ২৬ জন প্রাণ হারান। পাকিস্তানের দিকে আঙুল তোলে ভারত। যদিও তারা অস্বীকার করে। এর পরে ৭ মে থেকে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের আস্তানা ধ্বংস করার জন্য সিঁদুর অভিযান শুরু করে ভারত। ৯-১০ মে রাতে

ভারতের হামলায় পাকিস্তানের বেশ কয়েকটি স্থাপনা ও বিমানঘাঁটি আক্রান্ত হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের দাবি, পাকিস্তানের ১২টি গুরুত্বপূর্ণ বিমানসেনাঘাঁটির মধ্যে ১১টি আক্রান্ত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ জানান যে, ওই অভিযানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ভারত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?