ভারতের গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫

ভারতের গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫ |
আরব সাগরের তীরবর্তী ভারতের পশ্চিমাঞ্চলীয় পর্যটনরাজ্য গোয়ার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে পর্যটক এবং ওই ক্লাবের কর্মীসহ ২৩ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় সময় মধ্যরাতে ঘটেছে এ ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের সেই নাইটক্লাবটি অবস্থান গোয়ার উত্তরাঞ্চলীয় জেলা আরপোরা’র বাগা বিচে অবস্থিত। বাগা বিচ গোয়ার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র তীরগুলোর মধ্যে অন্যতম। রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। রাজ্য পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়েছে রান্নাঘর এবং তার আশপাশ থেকে এবং ধারণা করা হচ্ছে যে তারা সবাই সেই ক্লাবের কর্মচারী ছিলেন। এর বাইরে কয়েকজন পর্যটকের দেহও উদ্ধার করেছে

পুলিশ। রোববার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আসার পর রাজ্য পুলিশের মহাপরিচালক আলোক কুমার দিকে সাংবাদিকদের বলেছেন, “আগুন মূলত ক্লাবের রান্নাঘর এবং প্রথম তলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। উদ্ধার হওয়া মরদেহগুলোর অধিকাংশই মিলেছে রান্নাাঘর এবং আশপাশের এলাকা থেকে। এ থেকে বোঝা যাচ্ছে যে নিহতদের অধিকাংশই ক্লাবের কর্মচারী ছিলেন। কয়েক জন পর্যটকের লাশও উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা ৩ থেকে ৪ জন হবে। তাদের নাম-পরিচয় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।” এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। ইতোমধ্যে এ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। বিবৃতিতে তিনি বলেছেন,

“গোয়ার সব বাসিন্দাদের জন্য আজকের দিনটি বড় দুঃখজনক একটি দিন। যারা স্বজন ও ভালবাসার মানুষ হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি। রাজ্য সরকার ইতোমধ্যে এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। যাদের অবহেলার জন্য এত বড় দুর্ঘটনা ঘটল, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।” সূত্র : বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?